advertisement

RBI Repo Rate: ফের বাড়ল রেপো রেট, আরও বাড়তে পারে ঋণের সুদের হার

Last Updated:

RBI Repo Rate: বুধবার আরবিআই-এর তরফে ঘোষণা করা হয়, রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৯০ শতাংশে করা হচ্ছে।

নয়াদিল্লি: ফের বাড়ল রেপো রেট ৷ এবার ৪.৯ শতাংশ রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক ৷ ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হল রেপো রেট ৷ এর ফলে ফের গৃহঋণ-গাড়িঋণে EMI বাড়ার আশঙ্কা রয়েছে ৷ গতমাসেই ৪০ বেসিস পয়েন্ট বাড়ে রেপো রেট (RBI Repo Rate) ৷
advertisement
লাগাতার দ্বিতীয় দফায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধির ঘোষণা করল। বুধবার আরবিআই-এর তরফে ঘোষণা করা হয়, রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৯০ শতাংশে করা হচ্ছে। এর আগে গত ৪ মে আরবিআই ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রেপো রেট। এবারের রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল একটি ‘অফ-সাইকেল’ বৈঠকে। এদিন সকালেই আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন যে মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI Repo Rate: ফের বাড়ল রেপো রেট, আরও বাড়তে পারে ঋণের সুদের হার
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement