advertisement

RBI Alert! আপনিও কী এরকম লেনদেন করেন ? তাহলে হয়ে যান সাবধান...

Last Updated:

RBI Alert! কীভাবে বাঁচবেন এরম ফ্রডের হাত থেকে....

#নয়াদিল্লি: করোনা মহামারির পর থেকে মানুষের মধ্যে বেড়েছে ডিজিটাল লেনদেনের প্রবণতা ৷ তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন ফ্রডের ঘটনাও ৷ সাধারণত ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে একাধিক ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷ প্রতারকরা নিত্যনতুন পদ্ধতির মাধ্যমে মানুষকে ঠকিয়ে চলেছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে অনলাইন ফ্রডের ঘটনা বাড়তে থাকা দেখে ফের একবার এই  বিষয়ে গ্রাহকদের সতর্ক করা হয়েছে ৷
রিজার্ভ ব্যাঙ্কের ট্যুইট-
ট্যুইট করে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কিং ফ্রড থেকে বাঁচার একাধিক পরামর্শ দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কিং লেনদেনের জন্য সুরক্ষিত ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি লেনেদেনের সময় পাবলিক নেটওয়ার্ক কানেকশন ব্যবহার না করার কথাও বলা হয়েছে ৷ পাবলিক ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন থেকে হ্যাকাররা সহজেই আপনার ফোন বা ল্যাপটক হ্যাক করে সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে ৷
advertisement
advertisement
advertisement
কীভাবে প্রতারকরা আপনার টাকা হাতিয়ে নেয় -
সাইবার অপরাধিরা যে কোনও ব্যাঙ্ক বা ফিন্যান্সিয়াল সংস্থার টোল ফ্রি নম্বর যেমন (উধারণ হিসেবে ধরুন ) 1800 123 1234 নম্বরের সঙ্গে মিলিয়ে কাছাকাছি নম্বর নিয়ে থাকে ৷ এরপর অপরাধী এই নম্বর ট্রু কলার বা অন্য কোনও অ্যাপ্লিকেশনে ব্যাঙ্ক বা ফিন্যান্সিয়াল সংস্থার নামে রেজিস্টার্ড করে রাখে ৷ এবার আপনি যদি ট্রু কলারের মাধ্যমে ব্যাঙ্ক বা ফিন্যান্সিয়াল সংস্থায় ফোন করেন তাহলে  সাইবার অপরাধীদের কাছে ফোন পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এবং সে আপনার সমস্ত তথ্য হাতিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যে খালি করে দেয় ৷
advertisement
কীভাবে বাঁচবেন এরম ফ্রডের হাত থেকে
আপনি কোনও ব্যাঙ্ক বা ফিন্যান্সিয়াল সংস্থায় ফোন করলে আগে থেকে তার টোল ফ্রি নম্বর সম্পর্ক কনফার্ম হয়েই কল করবেন ৷ আর আসল নম্বরে কল করলেও ফোন কখনও নিজের এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে কোনও তথ্য জানাবেন না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI Alert! আপনিও কী এরকম লেনদেন করেন ? তাহলে হয়ে যান সাবধান...
Next Article
advertisement
Madan Mitra: ৬টি মামলা, ১২ লাখের গাড়ি, ব্যাঙ্কে কোটি কোটি টাকা, একুশের অর্থবর্ষ থেকে আয় কমলেও মদন মিত্রর মোট সম্পত্তি চমকে দেবে, কী কী আছে কামারহাটির তৃণমূল বিধায়কের? পড়ুন
৬টি মামলা, ১২ লাখের গাড়ি, ব্যাঙ্কে কোটি কোটি টাকা,মদন মিত্রর মোট সম্পত্তি চমকে দেবে,আর কী কী আছে কামারহাটির বিধায়কের?
  • হলফনামা অনুযায়ী, মদনের কাছে মোট ১০ লক্ষ ১২ হাজার টাকার গয়না রয়েছে। তাঁর ঋণের পরমাণ ১৪ লক্ষ ৭৭ হাজার ৫০৯ টাকা। হলফনামায় মদন জানিয়েছেন, তাঁর দু’টি বাড়ি রয়েছে। একটি ভবানীপুরে এবং অন্যটি ডায়মন্ড হারবারে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement