advertisement

২ লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, অল্প দিনেই হবেন কোটি টাকার মালিক !

Last Updated:

Brick Making Business: এই ব্যবসা শুরু করার জন্য ব্যাঙ্ক থেকে লোন নিতে পারেন শুরুতে ৷ প্রধানমন্ত্রী রোজগার যোজনার মাধ্যমে এই ব্যবসার জন্য লোন পেতে পারেন আপনি ৷

Photo: News18 Hindi
Photo: News18 Hindi
নয়াদিল্লি: আপনি যদি ব্যবসা করার কথা ভাবছেন, তাহলে আজকে আপনার জন্য একটি নতুন ব্যবসা শুরু  করার যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে হাজির হয়েছি আমরা (Profitable business idea) ৷ এই ব্যবসা নিঃসন্দেহে অত্যন্ত লাভজনক ৷ এর থেকে বছরে কোটি টাকার মুনাফা হতে পারে আপনার (earn money) ৷ যদি আপনার কাছে নিজস্ব জমি রয়েছে এবং নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে ইট তৈরির ব্যবসা (Brick making business) শুরু করতে পারেন ৷
এই ব্যবসার জন্য মাত্র ১০০ গজের জমি এবং কমপক্ষে ২ লক্ষ টাকা প্রাথমিকভাবে বিনিয়োগ করার প্রয়োজন রয়েছে ৷ এর মাধ্যমে আপনি প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন ৷ পরবর্তীকালে ব্যবসায় লাভের মুখ দেখলে বছরে কোটি টাকা আয় করারও সুযোগ রয়েছে ৷ যে ভাবে শহরের আধুনিকীকরণ (Urbanization)  চলছে সর্বত্র তাতে বিল্ডার্সরা ফ্ল্যাই অ্যাশ (Fly Ash Business) থেকে তৈরি ইটেরই ব্যবহার বেশি করছেন ৷
advertisement
advertisement
অটোমেটিক মেশিনের ব্যবহার করা প্রয়োজন
এই ব্যবসায় প্রয়োজন অটোমেটিক মেশিনের ৷ যা আপনার জন্য লাভজনক হবে ৷ এই মেশিনের দাম ১০-১২ লক্ষ টাকা পর্যন্ত ৷ কাঁচামালের মিশ্রণ থেকে শুরু করে ইট বানানো পর্যন্ত সব কাজ মেশিনের মাধ্যমেই হয়ে থাকে ৷ এই অটোমেটিক মেশিনের মাধ্যমে এক ঘণ্টায় এক হাজার ইট তৈরি করা সম্ভব ৷ অর্থাৎ এই মেশিনের মাধ্যমে মাসে ৩-৪ লাখ ইট বানাতে পারবেন আপনি ৷
advertisement
ব্যবসার জন্য লোন নিতে পারেন
এই ব্যবসা শুরু করার জন্য ব্যাঙ্ক থেকে লোন নিতে পারেন শুরুতে ৷ প্রধানমন্ত্রী রোজগার যোজনার মাধ্যমে এই ব্যবসার জন্য লোন পেতে পারেন আপনি ৷ এর পাশাপাশি মুদ্রা লোনেরও সুবিধা রয়েছে ৷ উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের মতো রাজ্যে মাটির অভাবের কারণে ইটের উৎপাদন সেভাবে করা সম্ভব হয় না ৷
advertisement
পাহাড়ি এলাকায় এই ব্যবসার বেশি সুযোগ
পাহাড়ি এলাকায় ইট উৎপাদণ কম হয় বলে উত্তর প্রদেশ, হরিয়ানা এবং পঞ্জাবের মতো রাজ্যগুলি থেকে সেখানে ইট আনানো হয়ে থাকে ৷ যার ফলে পরিবহণ খরচ অনেক বেড়ে যায় ৷ এর ফলে এই জায়গাগুলিতে সিমেন্ট এবং স্টোনডাস্ট দিয়ে তৈরি ইটের ব্যবসা অনেক বেশ লাভজনক ৷ পাহাড়ি এলাকায় স্টোনডাস্ট খুব সহজেই পাওয়া যায়, তাই কাঁচামাল জোগাড়ে অসুবিধা হয় না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২ লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, অল্প দিনেই হবেন কোটি টাকার মালিক !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement