advertisement

বিপুল দাম কমল সোনা ও রুপোর !

Last Updated:

এদিন প্রায় ৫৯০ টাকা সস্তা হয়েছে রুপো ৷ এর আগে সোমবার রুপোর দাম ৯০০ টাকা প্রতি কিলোগ্রামে কমেছিল৷

#নয়াদিল্লি: লকডাউনের জেরে সোনা রুপোর চাহিদা অনেকটাই কমে গিয়েছে ৷ চাহিদা কম থাকায় মঙ্গলবার সোনা ও রুপোর দামে বড়সড় বদল দেখা গিয়েছে বাজারে ৷ ১৭০ টাকা সস্তা হয়ে সোনার দাম এখন প্রতি ১০ গ্রামে ৪৫৭৪২ টাকা  ৷ সোমবার অবশ্য ১৮০ টাকা দাম বেড়ে তা ছিল ৪৫৯১৩ টাকা প্রতি ১০ গ্রামে ৷ সোনার পাশাপাশি রুপোর দামও অনেকটাই কমেছে ৷ এদিন প্রায় ৫৯০ টাকা সস্তা হয়েছে রুপো ৷ এর আগে সোমবার রুপোর দাম ৯০০ টাকা প্রতি কিলোগ্রামে কমেছিল৷
এদিন রুপোর দাম কমে ৪১০৭৯ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে ৷ তবে দাম কমলেও সোনা কেনার সময় অবশ্যই সাবধান থাকবেন ৷ জুয়েলারিতে হলমার্ক রয়েছে কিনা দেখে নিন ৷ পাশাপাশি যাচাই করে নেবেন যে তাতে ৯৯৯, ৯১৬, ৮৭৫ এরকম কোনও নম্বর লেখা রয়েছে কিনা ৷ এই নম্বরের মধ্যেই লুকিয়ে থাকে আপনার সোনার শুদ্ধতার রহস্য ৷ খেয়াল রাখবেন হলমার্ক থাকা জুয়েলারির সঙ্গে ৯৯৯ নম্বর থাকা মানে সেটি ২৪ ক্যারেট সোনা ৷ ৯৯৯ মানে সোনার শুদ্ধতা ৯৯.৯ শতাংশ ৷ এই হিসেবে ২৩ ক্যারেট সোনায় ৯৫৮ ও ২২ ক্যারেট সোনায় ৯১৬, ২১ ক্যারেটে ৮৭৫ ও ১৮ ক্যারেটে ৭৫০ নম্বর লেখা থাকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিপুল দাম কমল সোনা ও রুপোর !
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement