advertisement

PM Kisan: কৃষকদের অ্যাকাউন্টে এই দিন ক্রেডিট হবে যোজনার টাকা, শীঘ্রই আপডেট করুন এই তথ্য

Last Updated:

PM Kisan: কী ভাবে করবেন রেজিস্ট্রেশন ?

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) ১১তম কিস্তির টাকা শীঘ্রই জারি করা হতে চলেছে ৷ এই যোজনার মাধ্যমে দেশের ছোট কৃষকদের বছরে ৬০০০ টাকার আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার ৷ ৩টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ প্রত্যেক চার মাস অন্তর কৃষকরা ২০০০ টাকা করে পান ৷ এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে ১০টি কিস্কির টাকা পাঠানো হয়েছে ৷ দশম কিস্তির টাকা জানুয়ারি মাসের শুরুতেই কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল ৷ অনুমান করা হচ্ছে ১১তম কিস্তির টাকা শীঘ্রই জারি করতে চলেছে সরকার ৷
শীঘ্রই আপডেট করুন এই ডেটা -
আপনিও কি এই যোজনার সুবিধা নিতে চান ? তাহলে রেজিস্ট্রেশন করিয়ে নিন শীঘ্রই ৷ তবে এর জন্য একটি শর্ত রয়েছে আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে ৷ রেজিস্ট্রেশনের জন্য কৃষকদের নিজেদের রেশন কার্ডের ডিটেল আপলোড করতে হবে এবং অন্যান্য জরুরি ডকুমেন্টের সফ্ট কপি জমা করতে হবে ৷
advertisement
advertisement
অনলাইন রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া -
এই স্কিমে রেজিস্ট্রেশন করানো বেশ সহজ ৷ আপনি ঘরে বসে অনলাইনে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। ৷ এছাড়া আপনি পঞ্চায়েত সচিব বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে যোজনায় নিজের নাম রেজিস্টার করাতে পারবেন ৷
advertisement
কী ভাবে করবেন রেজিস্ট্রেশন ?
>> প্রথমে পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
>> এরপর Farmers Corner অপশনে ক্লিক করতে হবে
>> এখানে ‘New Farmer Registration’ অপশন সিলেক্ট করে আধার নম্বর দিতে হবে
advertisement
>> ক্যাপচা কোড দিয়ে নিজের রাজ্য সিলেক্ট করতে হবে
>> ফর্মে আপনার সমস্ত পার্সোনাল তথ্য দিতে হবে
>> পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমি সংক্রান্ত তথ্য জমা দিতে হবে
>> এরপর ফর্ম সাবমিট করতে হবে
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কৃষকদের অ্যাকাউন্টে এই দিন ক্রেডিট হবে যোজনার টাকা, শীঘ্রই আপডেট করুন এই তথ্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement