advertisement

Petrol Diesel Prices : পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে কত হল

Last Updated:

Petrol Diesel Prices : দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷

#নয়াদিল্লি: তেল উৎপাদনকারী দেশগুলির সংগঠন ওপেক তেলের সাপ্লাই বাড়ানোর সঙ্কেত দিয়েছে ৷ বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম দু’দিনে ৪ ডলার কমে গিয়েছে ৷ সরকারি তেল সংস্থাগুলি শুক্রবার সকালে পেট্রোল ও ডিজেলের নয়া রেট জারি করে দিয়েছে ৷ গ্লোবাল মার্কেটে ব্রেন্ট ক্রুড এখন ১১৪.৮ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ তবে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ দিল্লিতে এখনও পেট্রোল ৯৬.৭২ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি হচ্ছে ৷ ৬ এপ্রিল থেকে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
advertisement
  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.২৭ টাকা, ডিজেল ৯৫.৮৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম
  • নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
  • পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
  • পোর্টব্লেয়ার - পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
advertisement
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
advertisement
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে কত হল
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement