advertisement

Petrol Diesel Price Today: অক্টোবরে ৫ টাকার বেশি দাম বেড়েছে পেট্রোলের, কলকাতায় সেঞ্চুরি পথে ডিজেলও

Last Updated:

এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today)

#নয়াদিল্লি: ৪৮ ঘণ্টার বিরতির পর ফের বাড়ল জ্বালানির দাম ৷ সরকারি তেল সংস্থাগুলির তরফে বুধবারও পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today) বৃদ্ধি করা হয়েছে ৷ IOCL এর তরফে জারি তরা নয়া দাম অনুযায়ী, এদিন পেট্রোল ৫৮ পয়সা এবং ডিজেল ৩৫ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷ দিল্লিতে বুধবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৭.৯৪ টাকা হয়ে গিয়েছে ৷ ডিজেল দাম প্রতি লিটারে ৯৬.৬৭ টাকা হয়ে গিয়েছে ৷
পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price Today)বাড়তে থাকা দামের জেরে দেশের বেশ কিছু শহরে বর্তমানে পেট্রোলের দাম প্রায় ১২০ টাকা প্রতি লিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ চলতি মাসে প্রায় ২০ বারের বেশি জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 27 October 2021)
  • দিল্লি- পেট্রোল ১০৭.৯৪ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১১৩.৮০ টাকা, ডিজেল ১০৪.৭৫ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০৪.৮৩ টাকা, ডিজেল ১০০.৯২ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৮.৪৫ টাকা, ডিজেল ৯৯.৭৮ টাকা
৫ টাকার বেশি দাম বেড়েছে পেট্রোলের
চলতি মাসে প্রায় ২০ বারের বেশি দাম বেড়েছে জ্বালানির ৷ কেবল অক্টোবর মাসে পেট্রোলের দাম প্রতি লিটারে ৫.১৫ টাকা বেড়েছে ৷ ডিজেলের দামও ৫ টাকা বেড়েছে ৷ অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় দেশের বাজারেও দাম বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের ৷
advertisement
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today)
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol diesel price today)সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price Today: অক্টোবরে ৫ টাকার বেশি দাম বেড়েছে পেট্রোলের, কলকাতায় সেঞ্চুরি পথে ডিজেলও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement