advertisement

Onion Price Hike: হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম! বড় ঘোষণা কেন্দ্রের, কমার আশা আছে কি?

Last Updated:

রসুনের পর এবার চিন্তা বাড়াচ্ছে পেঁয়াজের দাম। গত কয়েকদিনে অনেকখানি বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের মূল‍্য

হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম! তার মাঝেই বড় ঘোষণা কেন্দ্রের, কমার আশা আছে কি?
হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম! তার মাঝেই বড় ঘোষণা কেন্দ্রের, কমার আশা আছে কি?
নয়াদিল্লি: রসুনের পর এবার চিন্তা বাড়াচ্ছে পেঁয়াজের দাম। গত কয়েকদিনে অনেকখানি বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের মূল‍্য। এবার পেঁয়াজের রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার।
সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশ, মরিশাস, বাহারিন এবং ভুটানে পেঁয়াজ রপ্তানি করা হবে। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ৫৪,৭৬০ টন পেঁয়াজ রপ্তানি করা হবে। উপভোক্তা বিষয়ক দফতরের সম্পাদক রোহিত কুমার সিং জানালেন, ‘‘বাংলাদেশে ৫০০০০ টন পেঁয়াজ রপ্তানি করা হবে। মরিশাসে ১২০০ টন, বাহারিনে ৩০০০ টন এবং ৫৬০ টন ভুটানে রপ্তানি করা হবে।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, পেঁয়াজের পাইকারি দামেও বৃদ্ধি লক্ষ‍্য করা যাচ্ছে। গত সোমবারই মহারাষ্ট্রের লাসলগাঁও এগ্রিকালচারাল প্রোডাক মার্কেট কমিটিতে (এপিএমসি) পেঁয়াজের গড় পাইকারি দাম ৪০% বেড়েছে।
দেশের সর্বভারতীয় একটি সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং মহারাষ্ট্রের ডিন্ডোরির (নাসিক গ্রামীণ) সাংসদ ডঃ ভারতী পাওয়ার গত রবিবার নিজেই বলেছিলেন যে পেঁয়াজের উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Onion Price Hike: হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম! বড় ঘোষণা কেন্দ্রের, কমার আশা আছে কি?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement