advertisement

Gold ATM: এবার এটিএম থেকে বেরোবে সোনা, দেখে নিন কোথায় খুলল দেশের প্রথম গোল্ড এটিএম

Last Updated:

২৪ ঘণ্টা মিলবে সোনা কেনার সুবিধা -

#নয়াদিল্লি: এতদিন পর্যন্ত এটিএম থেকে টাকা তোলার সুবিধা পেয়ে এসেছেন দেশের কোটি কোটি মানুষ ৷ এবার আরও একটি বিশেষ সুবিধা পাওয়া যাবে এটিএম থেকে বলে জানা গিয়েছে ৷ এটিএম থেকে এবার কেবল ক্যাশ নয় বরং সোনাও পাওয়া যাবে ৷ তেলেঙ্গনার রাজধানী হায়দরাবাদে দেশের প্রথম রিয়েল টাইম গোল্ড এটিএম লাগানো হয়েছে ৷ এই রিয়েল টাইম গোল্ড এটিএম থেকে সোনার কয়েন পাওয়া যাবে ৷
Goldsikka Pvt Ltd নামে হায়দরাবাদের একটি সংস্থা Opencube Technologies এর মাধ্যমে এই এটিএম মেশিন শুরু করেছে ৷ গ্রাহকরা এটিএম থেকে সোনার কয়েন কেনার জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন ৷
advertisement
২৪ ঘণ্টা মিলবে সোনা কেনার সুবিধা -
জানা গিয়েছে, এই এটিএম ব্যবহার করে গ্রাহকরা ০.৫ গ্রাম থেকে ১০০ গ্রাম পর্যন্ত সোনার কয়েন কিনতে পারবেন ৷ এটিএমে সোনার দামের লাইভ আপডেট পেতে থাকবেন গ্রাহকরা ৷ ২৪ ঘণ্টা এই এটিএমের পরিষেবা পাবেন গ্রাহকরা ৷
advertisement
৩ হাজার গোল্ড এটিএম খুলবে এই সংস্থা
আগামী ২ বছরে গোটা দেশে প্রায় ৩০০০ গোল্ড এটিএম কেনার পরিকল্পনা রয়েছে এই সংস্থার বলে জানা গিয়েছে ৷
গত বছর দেশের প্রথম গ্রেন এটিএম খোলা হয়েছিল গুরুগ্রামে
শোনা গিয়েছিল যে দেশের প্রথম গ্রেন এটিএম গত বছর গুরুগ্রামে খোলা হয়েছিল ৷ মনে করা হয়েছিল যে এর মাধ্যমে রেশন সংক্রান্ত যে কাপচুরি হয়ে থাকে তাকে অনেকটাই আটকানো সম্ভব হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold ATM: এবার এটিএম থেকে বেরোবে সোনা, দেখে নিন কোথায় খুলল দেশের প্রথম গোল্ড এটিএম
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement