কৃষ্ণা রায়ের মৃত্যুর পরে কার্যত ব্যক্তিগত তাগিদেই পৌঁছে গিয়েছিলেন মুকুল রায়ের দিল্লির বাড়িতে৷ তারপরে তাঁর হাত ধরেই একুশের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলে প্রত্যাবর্তন ‘বঙ্গ রাজনীতির চাণক্যে’র৷ মান-অভিমান সরিয়ে ফের তৃণমূলে ‘অভিষেক’ হয়েছিল মুকুল রায়ের৷ রবিবার মুকুল রায়ের মৃত্যুর পরে প্রথম প্রতিক্রিয়া জানালেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন সোশ্যাল মিডিয়া ‘X’-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মুকুল রায়ের প্রয়াণে শেষ হল বঙ্গ রাজনীতির ইতিহাসের একটা অধ্যায়৷ একজন অভিজ্ঞ প্রবীণ নেতা৷ এই রাজ্যের সাধারণ জনগণের তথা রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টির অন্যতম সেনানি৷’



