advertisement

আগামিকাল থেকে বদলে যেতে চলেছে পোস্ট অফিসের নিয়ম, দিতে হতে পারে বাড়তি চার্জ

Last Updated:

পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে কী কী সুবিধা পাওয়া যায় ? দেখে নিন এক নজরে-

#নয়াদিল্লি: পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে আপনার জন্য এটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ১২ ডিসেম্বর অর্থাৎ আগামিকাল থেকে বদলাতে চলেছে পোস্ট অফিসের নিয়ম ৷ ইন্ডিয়া পোস্টের তরফে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার ডেডলাইন জারি করে দিয়েছে ৷ একটি ট্যুইটের মাধ্যমে ইন্ডিয়া পোস্টের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে, এবার থেকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা রাখা বাধ্যতামূলক ৷ ১১ ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে অবশ্যই ৫০০ টাকা রাখতে হবে ৷
ইতিমধ্যেই ইন্ডিয়া পোস্টের অ্যাকাউন্ট হোল্ডারদের কাছে একটি রিমাইন্ডার মেসেজ পাঠানো হয়েছে ৷ মেসেজে বলা হয়েছে এবার থেকে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ৷ আপনি যদি মেন্টেনেন্স চার্জ দিতে না চান তাহলে ১১ ডিসেম্বরের আগে ৫০০ টাকা রাখা বাধ্যতামূলক ৷
ইন্ডিয়া পোস্টের তরফে জানানো হয়েছে, আর্থিক বছরের শেষে অ্যাকাউন্টে ৫০০ টাকা মেন্টেন না রাখলে ১০০ টাকা মেন্টেনেন্স চার্জ হিসেবে দিতে হবে ৷ অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ৷
advertisement
advertisement
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে খোলা যাবে ৷ অ্যাকাউন্ট খোলার সময় নমিনির নাম দেওয়া বাধ্যতামূলক ৷ বর্তমানে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ সুদ মিলবে ৷ এই অ্যাকাউন্টে মাসের ১০ তারিখ ও শেষ তারিখের মধ্যে ন্যূনতম ব্যালেন্সের উপর সুদ ক্যালকুলেট করা হয় ৷
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে কী কী সুবিধা পাওয়া যায় ? দেখে নিন এক নজরে-
advertisement
>>অ্যাকাউন্টে চেক বা এটিএমের সুবিধা
>>নমিনেশনের সুবিধা
>>এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে অ্যাকাউন্ট ট্রান্সফারের সুবিধা
>>নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা
>>অনলাইন ফ্রড ট্রান্সফারের সুবিধা
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আগামিকাল থেকে বদলে যেতে চলেছে পোস্ট অফিসের নিয়ম, দিতে হতে পারে বাড়তি চার্জ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement