advertisement

Most Expensive Tea: ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই চা, রেকর্ড করল ‘গোল্ডেন পার্ল’!

Last Updated:

Most Expensive Tea: ১ লক্ষ টাকা থেকে মাত্র ১ টাকা কমে এই চা বিক্রি হচ্ছে ৷

#নয়াদিল্লি: ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে ১ কিলোগ্রাম চা ৷ নাম গোল্ডেন পার্ল (Golden Pearl) ৷ দেশের যে কোনও চায়ের মধ্যে এখনও পর্যন্ত এই চা সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ৷ দু’মাসের মধ্যে এটা দ্বিতীয় সুযোগ যখন অসমের বিশেষ চায়ের দাম নিলামে ৯৯,৯৯৯ টাকা প্রতি কিলোগ্রাম উঠেছে ৷ ১ লক্ষ টাকা থেকে মাত্র ১ টাকা কমে এই চা বিক্রি হচ্ছে ৷
অসমের ডিব্রুগড় জেলায় সোমবার চা পাতার নিলামির সময় এই বিশেষ চায়ের দাম ৯৯,৯৯৯ টাকা প্রতি কিলোতে পৌঁছে গিয়েছে ৷ গোল্ডেন পার্লের (Golden Pearl) মালিকানা AFT টেকনো ট্রেডের কাছে রয়েছে ৷ সোমবার অসমের ট্রি ট্রেডার্স (Assam Tea Trader) ৯৯,৯৯৯ টাকা দিয়ে নিলামে এই চা কিনে নিয়েছেন ৷
advertisement
advertisement
মানিকন্ট্রোলের একটি খবর অনুযায়ী, গুয়াহাটি টি অকশন সেন্টারের (GTAC) সেক্রেটারি জানিয়েছেন,‘অসম টি ট্রেডার্স ৯৯,৯৯৯ টাকায় এই বিশেষ চা কিনে নিয়েছে ৷’
কী এই বিশেষ চা ?
টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অসম ইউনিটের সেক্রেটারি দীপাঞ্জল ডেকা জানিয়েছেন,‘গোল্ডেন পার্ল’ নামের এই ভ্যারাইটি হ্যান্ডমেড হয় ৷ এর উৎপাদন ডিব্রুগড় এয়ারপোর্টের কাছে লাহোবালের নাহোরচুকবাড়িতে করা হয় ৷ এটি এক ধরনের দূর্লভ রকমের চা, যা নিলামির দিন সেল নম্বর ৭ ও লট সংখ্যা ৫০০১-এ পেশ করা হয় ৷
advertisement
এর আগে গত বছর অসমে মনোহারি গোল্ড (Manohari Gold Tea) নামে একটি বিশেষ চা ৯৯,৯৯৯ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল ৷ এই চায়ের উৎপাদন মনোহারি টি এস্টেট করে বলে এর নাম মনোহারি গোল্ড ৷ ১৪ ডিসেম্বর ২০২১ এ গুয়াহাটিতে একটি চায়ের নিলামিতে সৌরভ টি ট্রেডার্স এই চা কিনে নিয়েছিল ৷ এরপর থেকেই দেশের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া চা হয়ে গিয়েছিল মনোহারি গোল্ড ৷ এবার মনোহারি গোল্ডকে টক্কর দিতে এসে গিয়েছে ‘গোল্ডেন পার্ল’ ৷
advertisement
দামি চায়ের অন্যান্য ব্র্যান্ড-
দেশের অন্যান্য চায়ের মধ্যে অরুণাচল প্রদেশের ‘গোল্ডেন নিডল’ ও অসমের ‘গোল্ডেন বাটারফ্লাই’ আলাদা আলাদা নিলামিতে ৭৫,০০০ টাকা প্রতি কিলোতে বিক্রি হয়েছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Most Expensive Tea: ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই চা, রেকর্ড করল ‘গোল্ডেন পার্ল’!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement