advertisement

Money Making Tips: খরচ মাত্র ২০ হাজার টাকা, কিন্তু রোজগার আকাশছোঁয়া! এই ফসল চাষ করে ভাগ্যবদল করুন

Last Updated:

Money Making Tips: এক বিঘা জমিতে আখ চাষের জন্য ২০ থেকে ৩০ হাজার টাকা লাগে। সেই আখ বিক্রি করে এ বার ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উপার্জন হয়েছে।

+
আখ

আখ

দক্ষিণ ২৪ পরগনা: উত্তরপ্রদেশ থেকে আখের চারা এনে লক্ষাধিক টাকা লাভ করছেন উপকূলীয় এলাকার কৃষকরা। সাধারণত দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় এই আখ চাষ খুব একটা হয় না। কিন্তু এই আখ চাষ করেই এই এলাকার কৃষকদের ভাগ্য ফিরতে পারে।
এই কথা জানা গিয়েছে কৃষকদের মুখ থেকেই। এ নিয়ে কুমড়োপাড়ার এক কৃষক সৌরভ মণ্ডল বলেন, “উত্তরপ্রদেশ থেকে আখের চারা এনে শুরু হয়েছিল এই চাষ।”
আরও পড়ুন: জাঙ্ক ফুড মুখে তুলবে না বাড়ির ছোটরা, যদি একবার স্বাদ পায় এই খাস্তা, রসে চোবানো খাজার, কী লাগে বানাতে?
এখন প্রতি ১৪ থেকে ১৫ কাঠা জায়গার উপর লাভ হচ্ছে প্রায় ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা। এই কথার সঙ্গে একমত অশোক মণ্ডল নামের অপর এক চাষি। তিনি জানিয়েছেন, “এর আগে এখানে তেমন একটা আখ চাষ হত না। তবে এখন অনেকেই লাভ দেখে চাষ করছেন। তবে এই এলাকায় চাষ করতে হলে মাথায় রাখতে হবে জমি উঁচু করতে হবে। নাহলে কিন্তু আখ নষ্ট হয়ে যেতে পারে। একবার আখ চাষ করলে তার থেকেই পরবর্তী সময়ে আখের চারা পাওয়া যাবে সহজেই। যার ফলে লাভ হবে আরও বেশি। প্রাথমিক পর্যায়ে ২০ হাজার টাকার মত খরচ হলেও পরবর্তী বছরগুলিতে সেই খরচও প্রায় থাকেই না।”
advertisement
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: খরচ মাত্র ২০ হাজার টাকা, কিন্তু রোজগার আকাশছোঁয়া! এই ফসল চাষ করে ভাগ্যবদল করুন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement