advertisement

Money Making Tips: চাকরির অপেক্ষা নয়! ড্রাগন ফল চাষ করে বিঘাপ্রতি ৫ লাখ টাকা রোজগার, আপনিও শুরু করতে পারেন এই ব্যবসা

Last Updated:

Money Making Tips: ড্রাগন ফল চাষে প্রতি বিঘায় ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়, খরচ মাত্র ১ লক্ষ। যুব সমাজের কাছে এটি হয়ে উঠছে সাফল্যের দিশা।

+
ড্রাগন

ড্রাগন ফল

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: মধ্যমগ্রাম বাদুু এলাকার তিন যুবক যেন দেখাচ্ছেন সাফল্যের এক অভিনব পথ। চোখজোড়ানো ড্রাগন ফলের সারি আর ঝুলে থাকা লাল টুকটুকে ফল যেন বলছে- “চেষ্টা থাকলে, উপায় মিলবেই।” আর তাই নিজেদের উদ্যোগে গড়ে তোলা ‘বেঙ্গল অগ্রো ফার্ম’ এখন আশপাশের তরুণ সমাজের কাছে হয়ে উঠছে অনুপ্রেরণা। প্রায় আট বিঘা জমিতে গড়ে উঠেছে এই ফার্ম। প্রতি বিঘায় প্রায় পাঁচ লক্ষ টাকার আয়, খরচ মাত্র এক লক্ষ। অর্থাৎ, ছ’মাস পরিশ্রম, ছ’মাস ফলন- এই চক্রেই বছরে বড়সড় রোজগার।
বর্তমানে প্রায় সাড়ে সাত থেকে আট হাজার ড্রাগন গাছ রয়েছে এখানে। ফলন শুরু হয় বর্ষাকাল থেকে, যা চলে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু পর্যন্ত। এরপরের ছ’মাস গাছকে পরবর্তী মরসুমের জন্য প্রস্তুত করা হয়। ‘বেঙ্গল অগ্রো ফার্ম’-এর অন্যতম উদ্যোক্তা বিজয় দাস জানান, ইউটিউব দেখে ও গুজরাটে গিয়ে চাষের কৌশল শিখে তারা এই চাষ শুরু করেন। সরকারি চাকরির অপেক্ষায় বসে না থেকে, দু’-তিন বিঘা জমিতে এই চাষ করলে সরকারি চাকরির মতোই আয় সম্ভব বলেও জানান তিনি।
advertisement
আরও পড়ুন: জলে ভেসে সোনার ফল! মাত্র ৮ হাজার টাকা খরচে এক বিঘা জমিতে ২০ হাজার টাকা লাভ, পানিফল চাষে কৃষকের মুখে হাসি
ফার্মের উৎপাদিত ফল শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তেই নয়, উত্তরবঙ্গ, উড়িষ্যা এমনকি নেপাল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। পাইকারি বাজারে প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। ড্রাগন ফল বর্তমানে ‘সুপার ফুড’ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। শহরাঞ্চলে এর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে এই চাষ এখন যুব সমাজের কাছে লাভজনক ও বাস্তবসম্মত বিকল্প কর্মসংস্থানের পথ হয়ে উঠছে। আর এভাবেই বিজয় দাস ও তাঁর দুই সহকর্মী যেন প্রমাণ করেছেন স্বপ্ন থাকলে, মাটিই হতে পারে সাফল্যের আসল ঠিকানা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: চাকরির অপেক্ষা নয়! ড্রাগন ফল চাষ করে বিঘাপ্রতি ৫ লাখ টাকা রোজগার, আপনিও শুরু করতে পারেন এই ব্যবসা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement