advertisement

Agriculture News: চাহিদা তুঙ্গে, খরচ নামমাত্র! বাড়িতেই আদা চাষে আয়ের নয়া দিশা, হাতেকলমে গোপন কৌশল শিখল মালদহের পড়ুয়ারা

Last Updated:

Malda Agriculture News: পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর হওয়ার পাঠ! স্কুল পড়ুয়ারা এবার হাতেকলমে শিখল বাড়িতেই আদা চাষের গোপন কৌশল। অল্প জায়গায়, নামমাত্র পুঁজিতে কীভাবে উন্নত মানের আদা ফলানো সম্ভব, সেই দিশা দেখাল এই অভিনব উদ্যোগ।

+
বাড়িতেই

বাড়িতেই আদা চাষে আয়ের নয়া দিশা, হাতেকলমে গোপন কৌশল শিখল মালদহের পড়ুয়ারা

মালদহ, জিএম মোমিন: বাড়ির আনাচে কানাচে হবে আদা চাষ! কৃষি দফতর বা কৃষি বিজ্ঞান কেন্দ্র নয় এবারে স্কুলেই মিলছে চাষের ক্ষেত্রে পরিচর্যার বিশেষ প্রশিক্ষণ। উন্নতমানের নামিদামি ফসল, সবজি-সহ বিভিন্ন রকম চাষের ক্ষেত্রে স্কুল পড়ুয়াদের উদ্যোগী করে তুলতে অভিনব উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের। মালদহের মানিকচক ব্লকের সাহেবনগর উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের হাতে-কলমে শেখান হল আদা চাষের বিশেষ পদ্ধতি। আদা এমন একটি ফসল যার চাহিদা সারাবছর একইরকম থাকে, দামও থাকে যথেষ্ট।
জমি বা ফাঁকা জায়গা নয়, বাড়ির ছাদ অথবা অল্প পরিসর জায়গাতেই কীভাবে সহজ পদ্ধতিতে আদা চাষ করা যায়। চাষ ক্ষেত্রে একাধিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় স্কুল পড়ুয়াদের। এক স্কুল পড়ুয়া আদিত্য কর্মকার জানান, “তিন দিনের প্রশিক্ষণে অনেক কিছুই শিখতে পেরেছি। বাড়িতে নিজেরা এবারে আদা চাষ করতে পারব। পাশাপাশি আদা চাষের ক্ষেত্রে গ্রামের কৃষকদের পরামর্শ দিতে পারব।”
advertisement
advertisement
প্রশিক্ষক ও স্কুলের সহকারী শিক্ষক কুনাল সিংহ জানান, “গ্রো ব্যাগের মধ্যে আদা চাষের পদ্ধতি শেখান হয়েছে। এই পদ্ধতিতে বাড়িতেই চাষ করা যাবে আদা। এক্ষেত্রে প্রথমে মাটি তৈরি করতে হবে, যেখানে ১০% ছাই ২০% ভার্মিকম্পোস্ট ও বাকিটি সাধারণ বেলে মাটি দিয়ে গ্রো ব্যাগে বিজ আকারে আদা টুকর মিশ্রণ করে রাখতে হবে। ফেব্রুয়ারি বা মার্চ মাসে বীজ রোপণের পর আগামী অক্টোবর থেকে ডিসেম্বর মাসে ফলন আসবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, “স্বল্প খরচেই গ্রো ব্যাগের মধ্যে আদা চাষের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় স্কুল পড়ুয়াদের। শুধু তাই নয় স্কুল পড়ুয়াদের মাধ্যমে গ্রামীণ এলাকায় চাষের ক্ষেত্রে কৃষকদের সচেতন ও উৎসাহিত পাঠ সম্পর্কিত বই দেওয়া হয় বিভিন্ন রকম চাষের পরিচর্যার ক্ষেত্রে।”
advertisement
পড়াশোনার পাশাপাশি ক্লাসের বাইরে বিশেষ এই প্রশিক্ষণের মাধ্যমে বাড়িতে নিজেরাই চাষের জন্য অভিনব পদ্ধতির শিখছেন পড়ুয়ারা। শুধু পুঁথিগত বিদ্যা নয় ছাত্র-ছাত্রীদের সামাজিক, অর্থনৈতিক ও কৃষি বিদ্যাও থাকা প্রয়োজন। তাই পড়ুয়াদের স্বাবলম্বী হ‌ওয়ার ক্ষেত্রে স্কুলের মধ্যে কৃষি ক্ষেত্রে এমন প্রশিক্ষণ আগামীতে জীবিকা নির্বাহ ও সমাজ উন্নতির লক্ষ্যে অন্যতম ভূমিকা পালন করবে বলে অভিমত অনেকের।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: চাহিদা তুঙ্গে, খরচ নামমাত্র! বাড়িতেই আদা চাষে আয়ের নয়া দিশা, হাতেকলমে গোপন কৌশল শিখল মালদহের পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement