advertisement

LPG সঙ্কটে বিপর্যস্ত মুম্বইয়ের হোটেল শিল্প! ২০% বন্ধ! ৫০% বন্ধের আশঙ্কা

Last Updated:

ঘরোয়া গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। আর গ্যাস সঙ্কটে মুখ থুবড়ে পড়েছে মুম্বইয়ের হোটেল শিল্প। কারণ, এই এলপিজি সিলিন্ডারের সঙ্কটের ফলে হোটেলের কাজ কার্যত থমকে গেছে। মুম্বই হোটেলস অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন (AHAR)-এর মতে, রান্নার গ্যাসের অভাবে শহরের প্রায় ২০ শতাংশ হোটেল ইতিমধ্যেই সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মুম্বইয়ে বিপর্যস্ত হোটেল পরিষেবা
মুম্বইয়ে বিপর্যস্ত হোটেল পরিষেবা
মুম্বই: ঘরোয়া গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। আর গ্যাস সঙ্কটে মুখ থুবড়ে পড়েছে মুম্বইয়ের হোটেল শিল্প। কারণ, এই এলপিজি সিলিন্ডারের সঙ্কটের ফলে হোটেলের কাজ কার্যত থমকে গেছে। মুম্বই হোটেলস অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন (AHAR)-এর মতে, রান্নার গ্যাসের অভাবে শহরের প্রায় ২০ শতাংশ হোটেল ইতিমধ্যেই সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সংস্থার সতর্কবার্তা, যদি দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হয়, তবে খুব শিগগিরই প্রায় ৫০ শতাংশ হোটেল বন্ধ হয়ে যেতে পারে। India Today-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
AHAR জানিয়েছে, বর্তমানে কোনও রেস্তোরাঁ বা হোটেল চালু থাকবে কি না, তা অনেকটাই নির্ভর করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে কতটা এলপিজি মজুত আছে তার উপর।
advertisement
advertisement
সংস্থার বক্তব্য, “পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, তাহলে আগামী কয়েক দিনের মধ্যেই মুম্বইয়ের প্রায় অর্ধেক হোটেল বন্ধ হয়ে যেতে পারে।”
তবে AHAR স্পষ্ট করেছে, সমস্ত হোটেল একসঙ্গে বন্ধ করার কোনও যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রতিটি হোটেল মালিক তাদের কাছে থাকা গ্যাসের সরবরাহ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন—হোটেল খোলা রাখবেন, নাকি সাময়িকভাবে বন্ধ করবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG সঙ্কটে বিপর্যস্ত মুম্বইয়ের হোটেল শিল্প! ২০% বন্ধ! ৫০% বন্ধের আশঙ্কা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement