advertisement

Life Certificate: বাড়ানো হল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা

Last Updated:

লাইফ সার্টিফিকেট জমা করার অতিরিক্ত ২ মাস সময় মিলল-

#নয়াদিল্লি: নতুন বছরে পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা ৷ লাইফ সার্টিফিকেট জমা করার শেষ তারিখ বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২২ করা হয়েছে ৷ এর আগে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ৷ পেনশন ও পেনশনার কল্যাণ বিভাগ ৩১ ডিসেম্বর ২০২১ একটি বিজ্ঞপ্তিতে জারি করে এই বিষয়ে জানিয়েছে ৷ এই নিয়ে দ্বিতীয় বার জীবন প্রমান পত্র জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হয়েছে ৷ সাধারনত জীবন প্রমান পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর থাকে ৷ তবে করোনা পরিস্থিতির জেরে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর করা হয় ৷ এবার সেটা আবার বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২২ করা হয়েছে ৷
লাইফ সার্টিফিকেট জমা করার অতিরিক্ত ২ মাস সময় মিলল-
সরকারের তরফে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশিরভাগ রাজ্যে কোভিড-১৯ এর মামলা বাড়তে থাকায় এবং প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায়া রেখে জীবন প্রমান পত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে ৷ এর জেরে যে প্রবীণ নাগরিকরা কোনও কারনের জেরে জীবন প্রমান পত্র জমা দিতে পারেননি সময়ে তাঁরা অনেকটাই স্বস্তি পেয়েছেন ৷ এই সিদ্ধান্তের জেরে জীবন প্রমান পত্র জমা দেওয়ার জন্য মিলবে বাড়তি দু’মাস সময় ৷
advertisement
advertisement
পেনশনভোগীদের পেনশন জারি রাখার জন্য সময়ের মধ্যে জীবন প্রমান পত্র জমা দিতে হয় ৷ নির্ধারিত সময়ের মধ্যে জীবন প্রমান পত্র জমা না দিলে পেনশন আসা আটকে যাবে ৷ প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে জীবন প্রমান পত্র জমা দিতে হয় ৷
advertisement
লাইফ সার্টিফিকেট পেনশন অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে রয়েছে সেই ব্রাঞ্চে বা অন্য ব্রাঞ্চে গিয়ে জমা দিতে পারবেন ৷যদি পেনশনার দ্বিতীয় চাকরি পেয়ে থাকেন বা ফ্যামিলি পেনশনারের দ্বিতীয় বিয়ে গেলে লাইফ সার্টিফিকেট কেবল ফিজিক্যাল ফর্ম্যাটে জমা নেওয়া হবে ৷ লাইফ সার্টিফিকেটের ফর্ম ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফিলআপ করেও জমা দেওয়া যেতে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Life Certificate: বাড়ানো হল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement