advertisement

ধনতেরসে সোনা কিনতে চান ? তাহলে অবশ্যই জেনে নিন কোন সময়টা সবচেয়ে শুভ

Last Updated:

কখন ধনতেরসের কেনাকাটা করার জন্য সবচেয়ে শুভ মুহূর্ত -

#কলকাতা: সামনেই দীপাবলি, আর দীপাবলি মানেই ধনতেরস ৷ এই সময় সাধারণত সোনা ও রুপো বা যে কোনও একটি ধাতু কেনা শুভ বলে মনে করা হয় ৷ অনেকে আবার গাড়ি ও সম্পত্তিতে গোটা বছরের সেভিংস এই সময় ইনভেস্ট করে থাকে ৷ দীপাবলি ধনতেরস দিয়ে শুরু হয়ে আগামী ৫দিন পর্যন্ত চলতে থাকে ৷
ধনলক্ষ্মী ও কুবেরের পুজো করা হয় -
ধনতেরস ধন ও সমৃদ্ধির উৎসব হিসেবে পালন করা হয় ৷ এদিন ভগবান কুবের ও দেবী লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে ৷ ব্যবসায়ীদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ধন সম্পদ ও সমৃদ্ধির জন্য পুজোর পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও এই দিনটির আলাদা গুরুত্ব রয়েছে ৷ চলতি বছর ধনতেরসে রেকর্ড বিক্রি হবে বলে আশায় বুক বাঁধছেন সোনা ও রুপোর ব্যবসায়ীরা ৷ পাশাপাশি এই সময় গ্রাহকদের জন্য সোনার দোকানগুলি একাধিক আর্কষণীয় অফার দিয়ে থাকে ৷
advertisement
advertisement
কখন ধনতেরসের কেনাকাটা করার জন্য সবচেয়ে শুভ মুহূর্ত -
চলতি বছর ধনতেরস পড়েছে ২৩ অক্টোবর ৷ তবে সোনা, রুপো, বাসন, কাপড় ও অন্যান্য জিনিস কেনার শুভ মুহূর্ত ২২ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ৷ কেনার জন্য শুভ মুহূর্ত হচ্ছে ২২ অক্টোবর শনিবার সকাল ৫:০২ মিনিট থেকে ৬:২৭ মিনিট, বিকেল ৬:০২ মিনিট থেকে ৭:২০ মিনিট, এবং রাত ৮:৫৫ মিনিট থেকে রাত ১:৫৬ মিনিট ৷ ২৩ অক্টোবর সোনার কেনার শুভ সয়য় হচ্ছে সকাল ৬:২৭ মিনিট থেকে সন্ধে ৬:০৩ মিনিট পর্যন্ত ৷ এই দিনের অন্য মুহূর্ত রয়েছে ৮:০২ মিনিট থেকে দুপুর ১২:২৩ মিনিট পর্যন্ত, দুপুর ১:৫০ মিনিট থেকে ৩:১৬ মিনিট পর্যন্ত এবং সন্ধে ৫:৪৪ মিনিট থেকে ০৬.০৩ মিনিট পর্যন্ত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ধনতেরসে সোনা কিনতে চান ? তাহলে অবশ্যই জেনে নিন কোন সময়টা সবচেয়ে শুভ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement