advertisement

PM Kisan: শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, তবে ২১ লক্ষ সুবিধাভোগী পাবেন না টাকা

Last Updated:

এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷

#কলকাতা: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য দীপাবলির উপহার নিয়ে হাজির কেন্দ্র সরকার ৷ দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে নিয়ে পিএম কিষান যোজনা শুরু করেছিল মোদি সরকার ৷ এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷
পিএম কিষান যোজনায় কৃষকরা এখন পর্যন্ত ১১টি কিস্তির টাকা পেয়ে গিয়েছে ৷ এখন দ্বাদশ কিস্তির অপেক্ষা করছেন দেশের কোটি কোটি কৃষকরা ৷ ১৭ অক্টোবর কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে টাকা বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
২০০০ টাকা করে ৩টি কিস্তিতে ৬ হাজার টাকা দেওয়া হয় -
পিএম কিষান সম্মান নিধি যোজনায় সরকার ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের ৬০০০ টাকার আর্থিক সাহায্য করে থাকে ৷ প্রত্যেক ৪ মাস অন্তর এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷
এই কৃষকরা পাবেন না যোজনার টাকা -
কেন্দ্রের তরফে আগেই কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছিল যে সমস্ত সুবিধাভোগীদের ই-কেওয়াইসি করানো বাধ্যতামূলক ৷ যে কৃষকরা ই-কেওয়াইসি করাবেন না তাঁরা আগামী কিস্তির টাকা পাবেন না ৷ উত্তরপ্রদেশের প্রায় ২১ লক্ষ সুবিধাভোগীকে ইতিমধ্যেই আগামী কিস্তির জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে ৷ অর্থাৎ এই কৃষকদের অ্যাকাউন্টে ১২তম কিস্তির টাকা আসবে না ৷
advertisement
এই ভাবে চেক করতে পারবেন স্টেটাস
১২তম কিস্তির টাকা পাঠানোর আগে পিএম কিষান যোজনায় বড় বদল করা হয়েছে ৷ কিষান পোর্টালে গিয়ে আধার নম্বর থেকে আপনার স্টেটাস চেক করতে পারবেন না ৷ স্টেটাস দেখার জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে ৷ এরপর নিয়মে বদল করা হয়েছে ৷ কেবল আধার নম্বরের মাধ্যে স্টেটাস চেক করার ছাড় দেওয়া হয়েছে ৷ তবে নতুন নিয়ম অনুযায়ী, রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে নিজের স্টেটাস চেক করতে পারবেন কৃষকরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, তবে ২১ লক্ষ সুবিধাভোগী পাবেন না টাকা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement