advertisement

Gold Jewellery: নগদ টাকায় পুরনো সোনার গয়না বিক্রি করতে কালঘাম, কেন কিনতে চাইছে না জুয়েলাররা?

Last Updated:

Gold Jewellery: তাহলে এখন কেউ পুরনো গয়না বিক্রি করতে চাইলে উপায়?

#নয়াদিল্লি: ৪৩ বছর বয়সী সুধা ইন্টিরিয়র ডিজাইনার। ১০ গ্রাম সোনার দাম যখন ৪৮ হাজার টাকা ছোঁয়, তখন কিছু পুরনো গয়না নিয়ে তিনি জুয়েলারির দোকানে বিক্রি করতে গিয়েছিলেন। ২০০৪ সালে যখন গয়নাগুলো কেনা হয়েছিল তখন ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৪০০ টাকা। মাঝের ১৮ বছরে এর দাম বার্ষিক ১১.৮৭ শতাংশ হারে বাড়লেও গয়না বিক্রি করা সহজ হয়নি। সুধার কাছে ৮২ গ্রামের সোনার নেকলেস এবং কিছু চুড়ি ছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁর মা গয়নার বিল রাখেননি, ফলে সেগুলো কোন দোকান থেকে কেনা হয়েছিল তা আর জানা সম্ভব নয়। স্থানীয় কয়েকটি সোনার দোকানে তিনি বিক্রির চেষ্টা করেছিলেন কিন্তু জুয়েলাররা তাঁকে নগদ টাকা দিতে রাজি হননি।
তবে কেবল সুধা নয়, ভারতের বিভিন্ন প্রান্তে একই সমস্যার মুখে পড়েছেন বহু মানুষ। ১০ গ্রাম সোনার দাম যেদিন ৪৮,৮৪০ টাকার পৌঁছেছিল সেদিন মানিকন্ট্রোল ডট কমের টিম টায়ার ১ এবং টায়ার ২ শহরের প্রায় ২৫টি জুয়েলারির দোকানে ঢুঁ মারে। কিন্তু কোনও দোকানদারই নগদ টাকার বিনিময়ে পুরনো সোনার গয়না কিনতে রাজি হননি। তবে পুরনো গয়নার বদলে নতুন গয়না দিতে রাজি ছিলেন তাঁরা। মানিকন্ট্রোল ডট কমের প্রতিবেদক কয়েকটি পুরনো কয়েন বিক্রির চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি। শুধু সোনা নয় রুপোর বদলেও কেউ নগদ টাকা দিতে রাজি ছিলেন না।
advertisement
advertisement
কেন নিচ্ছে না? মানিকন্ট্রোল ডট কমের প্রশ্নের উত্তরে এক জুয়েলার্স বলেছেন, পারিপার্শ্বিক কিছু কারণে সোনার দাম বাড়ছে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অপরিশধিত তেলের দাম বৃদ্ধি অন্যতম কারণ। তবে এই প্রবণতা খুব শীঘ্রই বদলে যাবে। তখন সোনার দাম কমলে তাঁদের ক্ষতির মুখে পড়তে হবে।
advertisement
তাহলে এখন কেউ পুরনো গয়না বিক্রি করতে চাইলে উপায়? বিশেষজ্ঞরা বলছেন, বিলটা যত্ন করে রাখতে হবে। তারপর যে দোকান থেকে গয়না কেনা হয়েছে যেতে হবে সেই জুয়েলার্সের কাছেই। তবেই পুরনো গয়নার বিনিময়ে একটা ভালো পরিমাণ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ভারতের অধিকাংশ জুয়েলার্স খুচরো বিক্রেতা। মুদিখানা বা স্টেশনারি বা কাঁচা বাজারের দোকানে যেমন বিক্রির পর আর জিনিস ফেরত নেওয়া হয় না, সোনার দোকানেও তেমনই। পিপল গ্রুপ অফ জুয়েলার্সের ডিরেক্টর রাজীব পিপল বলছেন, ‘শুধুমাত্র কিছু বাছাই করা জুয়েলার্সই এগুলো নেয়। দোকানের বাইরে তারা এই নিয়ে বিজ্ঞাপনও করে’। মুম্বয়ের জাভেরি বাজার এবং অপেরা হাউসের আশপাশের জুয়েলাররা পুরনো গয়নার বদলে নগদ টাকা দেয়। তবে এসব দোকানে সোনার সঠিক মূল্য পাওয়া যায় না।
advertisement
ব্যবহৃত গয়না কেনা-বেচায় দামের তারতম্য হয়, যার কারণে সঠিক দাম পাওয়া কঠিন। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট এবং ট্যুইটার হ্যান্ডেল থেকে গয়না বিক্রি এবং ক্রয়ের হার পরীক্ষা করে দেখা যায়। শুধু তাই নয়, ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসড কল দিয়েও এই সম্পর্কে তথ্য মিলবে। তবে মনে রাখতে হবে, গয়না কেনা মানে সোনায় বিনিয়োগ করা নয়। ভবিষ্যতে সন্তানের বিয়ে বা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কিনতে চাইলে, গোল্ড ইটিএফ, মিউচুয়াল ফান্ডের গোল্ড স্কিম, সভরেইন গোল্ড বন্ড ইত্যাদিতে বিনিয়োগ করতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Jewellery: নগদ টাকায় পুরনো সোনার গয়না বিক্রি করতে কালঘাম, কেন কিনতে চাইছে না জুয়েলাররা?
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement