advertisement

PM Jandhan: জনধন অ্যাকাউন্টে বিনামূল্যে পেয়ে যাবেন ২.৩০ লক্ষ টাকার সুবিধা, দেখে নিন কীভাবে ....

Last Updated:

Jandhan Account: কীভাবে খুলবেন এই অ্যাকাউন্ট?

#নয়াদিল্লি: সরকারের প্রধানমন্ত্রী জনধন যোজনার (PM Jan Dhan Yojana) ৭ বছর হয়ে গিয়েছে ৷ সরকারের এই যোজনা দেশের সাধারন মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৷ এই যোজনায় খোলা অ্যাকাউন্টের সংখ্যা কয়েক বছরের মধ্যে তিন গুণ হয়ে গিয়েছে ৷ ডিএফএস ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ ট্যুইটে লেখা হয়েছিল পিএম জনধন যোজনার অ্যাকাউন্ট (Jan Dhan Account) প্রায় তিনগুণ হয়ে গিয়েছে৷ মার্চ ২০১৫ সালে অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৪.৭২ কোটি ৷ এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৩ কোটি ৷
পিএম জনধন যোজনায় মিলবে একাধিক সুবিধা
দেশের সমস্ত নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে এই যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ব্যাঙ্কে গিয়ে খুব সহজেই এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের পাসবুক ও রুপো কার্ডের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ এই অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্ট হোল্ডারদের সস্তায় বিমা, পেনশন এবং অন্যান্য আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে ৷
advertisement
advertisement
মিলবে ২.৩০ লক্ষ টাকার সুবিধা
জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের ২.৩০ লক্ষ টাকার সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ যে কোনও ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স কভার ৷ অ্যাকাউন্ট হোল্ডারদের ১,০০,০০০ টাকার দুর্ঘটনা বিমা ও সঙ্গে ৩০,০০০ টাকার জেনারেল ইনস্যুরেন্স দেওয়া হয়ে থাকে ৷ কোনও দুর্ঘটনায় অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে ৷ এই হিসেবে অ্যাকাউন্ট হোল্ডারদের ২.৩০ লক্ষ টাকার সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
advertisement
কীভাবে খুলবেন এই অ্যাকাউন্ট?
প্রধানমন্ত্রী জনধন যোজনায় বেশির ভাগ অ্যাকাউন্ট সরকারি ব্যাঙ্কে খোলা হয়ে থাকে ৷ কিন্তু আপনি চাইলে বেসরকারি ব্যাঙ্কেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এছাড়া আপনার কাছে কোনও সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেটিকে জনধন অ্যাকাউন্টে বদলাতে পারবেন ৷ দেশের যে কোনও নাগরিক যাঁর বয়স ১০ বছরের বেশি তাঁরা জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
advertisement
কোন ডকুমেন্টের দরকার পড়বে ?
জনধন অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট ব্যবহার করা যেতে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Jandhan: জনধন অ্যাকাউন্টে বিনামূল্যে পেয়ে যাবেন ২.৩০ লক্ষ টাকার সুবিধা, দেখে নিন কীভাবে ....
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement