advertisement

Tea Leaves Gardening: প্রাকৃতিক উপায়েই চা গাছের পরিচর্যা করুন! পাতার ফলন পাবেন দ্বিগুন, জানুন নিয়ম

Last Updated:

Tea Leaves Gardening: কীটনাশক ব‍্যবহার না করেও চা গাছের যত্ন নেওয়া যায় প্রাকৃতিক উপায়ে। অতিরিক্ত কীটনাশক ব‍্যবহার করে চা পাতা বাঁচানোর প্রবণতা আসলে মানবদেহে নানান রোগের বাসা বাঁধতে সাহায‍্য করে বলে জানান বিশেষজ্ঞরা।

+
চা

চা বাগান

আলিপুরদুয়ার: কীটনাশক ব‍্যবহার না করেও চা গাছের যত্ন নেওয়া যায় প্রাকৃতিক উপায়ে। অতিরিক্ত কীটনাশক ব‍্যবহার করে চা পাতা বাঁচানোর প্রবণতা আসলে মানবদেহে নানা রোগের বাসা বাঁধতে সাহায‍্য করে বলে জানান বিশেষজ্ঞরা।
আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানের ম‍্যানেজার চিন্ময় ধর জানান, শীতের মরশুমে বন্ধ থাকে চা পাতা তোলার কাজ। এই সময় কীটনাশক স্প্রে-র কাজ বন্ধ রাখা হয়। তবে চা পাতা বাঁচাতে অতিরিক্ত কীটনাশক স্প্রে করা উচিত নয়। প্রাকৃতিক উপায়ে যতটা সম্ভব চা গাছের পরিচর্যা করা উচিত।
advertisement
advertisement
বিশেষজ্ঞ জানান, শীতকালে চা গাছের প্রুনিং করা হয়। চা গাছের যত্ন করতে হয়, পাতা-ডাল ছাঁটতে হয়। বসন্তে যখন ফের নতুন পাতা ওঠে, তখন তা তোলা হয়। চা গাছের গোড়ায় জল না জমলেই কীটপতঙ্গের আক্রমণ অনেকটা ব‍্যাহত হয়। গোবর সার ব‍্যবহার করা যেতে পারে।
শীতকালের এই সময় চা গাছে ফুল আসার কারণে চা পাতা উৎপাদন অনেকটা কমে যায়। উৎপাদন বাড়ানোর জন্য চা গাছের এক-দুটি শাখা রেখে অন্যান্য শাখাগুলো ছাঁটাই করা হয়। কীটনাশক স্প্রে কম করা হয় এই সময়। ভারতীয় টি পর্ষদ এমনিতেও ২০ টি কীটনাশককে বাতিল ঘোষণা করেছে। এই কীটনাশকের ব‍্যবহারে মানুষ বিষাক্ত চা পান করছে। যার ফলে শ্বাসকষ্ট-সহ নানান মারণব‍্যাধি প্রবেশ করছে মানুষের শরীরে।পাশাপাশি প্রাকৃতিক উপায়ে চা গাছের পরিচর্যার ওপর জোর দেওয়া হয়েছে।
advertisement
Annanya Dey
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tea Leaves Gardening: প্রাকৃতিক উপায়েই চা গাছের পরিচর্যা করুন! পাতার ফলন পাবেন দ্বিগুন, জানুন নিয়ম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement