advertisement

মাত্র ৭ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা!

Last Updated:

যত কম বয়সে এই যোজনায় রেজিস্ট্রেশন করাবেন তত বেশি লাভবান হবেন ৷

#নয়াদিল্লি: ৪০ বছর বয়স পর্যন্ত ব্যক্তিদের জন্য একটি বিশেষ যোজনা রয়েছে যেখানে মাত্র ৭ টাকা করে ইনভেস্ট করলে প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা ৷ এটি বেশ জনপ্রিয় যোজনা ৷ নাম অটল পেনশন যোজনা (Atal Pension Yojana- APY) ৷ এই যোজনাটি ২০১৫ সালে শুরু করে কেন্দ্র সরকার ৷ এটা কেবল অসংগঠিত কর্মীদের জন্য খোলা হয়েছিল ৷ কিন্তু বর্তমানে ১৮-৪০ বছরের যে কোনও ভারতীয় নাগরিক ইনভেস্ট করে পেনশনের সুবিধা পাবেন যাঁদের ব্যাঙ্কে ও পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে ৷ এই যোজনায় ৬০ বছর বয়সের পর বিনিয়োগকারীরা পেনশন পেতে থাকবন ৷ অটল পেনশন স্কিমে আপনি কত টাকা পেনশন পাবেন সেটা নির্ভর করবে আপনারবয়স এবং আপনি কত টাকা ইনভেস্ট করবেন যোজনায় ৷ এই যোজনায় ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ ও অধিকতম ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন প্রতি মাসে ৷ এই পেনশন যোজনায় আপনি রেজিস্ট্রেশন করাতে চাইলে আপনার সেভিংস অ্যাকাউন্ট, আধার নম্বর ও মোবাইল নম্বর থাকতে হবে ৷
রিটায়েরমেন্ট বেনিফিট:
যত কম বয়সে এই যোজনায় রেজিস্ট্রেশন করাবেন তত বেশি লাভবান হবেন ৷ কোনও ব্যক্তি ১৮ বছর বয়সে অটল পেনশন যোজনায় যুক্ত হলে ৬০ বছরের পর প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা পর্যন্ত পেনশন ৷ তবে এর জন্য প্রতি মাসে ২১০ টাকা জমা করতে হবে ৷ অর্থাৎ প্রতিদিন ৭ টাকা করে জমা করে প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা পেনশন ৷ এই যোজনায় ১০০০ টাকা পেনশনের জন্য প্রতি মাসে ৪২ টাকা জমা করতে হবে, ২০০০ টাকার জন্য ৮৪ টাকা, ৩০০০ টাকার জন্য ১২৬ টাকা ও ৪০০০ টাকার জন্য মাসে ১৬৮ টাকা জমা করতে হবে ৷
advertisement
ট্যাক্স বেনিফিট:
অটল পেনশন যোজনায় ইনভেস্ট করলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ৮০সি অনুযায়ী, ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট পাবেন ৷
advertisement
ডেথ বেনিফিট:
এই যোজনায় সাবস্ক্রাইবারের যদি মৃত্যু হয়ে যায় তাহলে স্ত্রী নমিনি হয়ে যাবেন৷ তিনি যোজনার সমস্ত লাভ পাবেন ৷ সাবস্ক্রাইবারের যত পেনশন পাওয়ার কথা ততটাই স্ত্রীও পাবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৭ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement