advertisement

আপনার কাছে এই ১ টাকার নোট থাকলে পেয়ে যাবেন ৭ লক্ষ টাকা !

Last Updated:

বর্তমানে একাধিক ওয়েবসাইট রয়েছে যেখানে পুরনো নোট ও কয়েন কেনার ও বিক্রি করার সুবিধা রয়েছে ৷

#নয়াদিল্লি: পুরনো নোট ও কয়েন কালেক্ট করে থাকেন অনেকেই ৷ শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এরকম একটি পুরনো নোট আপনাকে পাইয়ে দিতে পারে লক্ষাধিক টাকা ৷ ২৬ বছর আগে ভারত সরকার এক টাকার নোট (earn money from 1 rupees note) বন্ধ করে দিয়েছিল ৷ তবে জানুয়ারি ২০১৫ সালে ফের ১ টাকার নোট ছাপা শুরু করা হয় ৷ এবং বাজারে নতুন রুপে আসে এই নোট ৷ তবে স্বাধীনতার আগে এক টাকার নোট আপনার কাছে থাকলে আপনি পেয়ে যেতে পারেন ৭ লক্ষ টাকা ৷
অনলাইন ওয়েবসাইটে পুরনো নোট নিলাম করে বাড়িতে বসে সহজেই পেতে পারেন লক্ষ লক্ষ টাকা ৷ এর মধ্যে একটি নোটের দাম উঠেছে প্রায় ৭ লক্ষ টাকা ৷
স্বাধীনতার আগে এটা একমাত্র মোট যেখানে গর্ভনর জে ডব্লু কেলির স্বাক্ষর রয়েছে ৷ ৮০ বছর পুরনো এই নোট ব্রিটিশ ইন্ডিয়ার তরফে ১৯৩৫ জারি করা হয়েছিল ৷ ইবেতে সব নোটের জন্য এত টাকা মিলছে এমনটা নয় ৷ কম টাকায়ও অনেক নোট বিক্রি হয় ৷ ১৯৬৬ সালের এক টাকার নোট ৪৫ হাজার টাকায় মিলছে ৷ একই ভাবে ১৯৫৭ সালের একটি নোট ৫৭ টাকায় মিলছে ৷
advertisement
advertisement
এছাড়া নোটের বান্ডেলও বিক্রি করতে পারেন ৷ ১৯৪৯, ১৯৫৭ ও ১৯৬৪-এর ৫৯ নোটের বান্ডেলের বদলে আপনি পুরো ৩৪,৯৯৯ টাকা পেতে পারেন ৷ ১৯৫৭ সালের এক টাকার নোটের বান্ডেলের জন্য মিলবে ১৫ হাজার টাকা ৷
১৯৬৮ সালের এক টাকার একটি বান্ডেল ৫৫০০ টাকার ৷ এর মধ্যে একটি নোটের নম্বর ৭৮৬ ৷ বেশিরভাগ নোটের অর্ডারের শিপিং ফ্রি থাকে ৷ তবে কিছু ক্ষেত্রে ৯০ টাকা শিপিং লাগে ৷ তবে পেমেন্ট অনলাইন করতে হবে ৷ এর জন্য ক্যাশ অন ডেলিভারির অপশন নেই ৷
advertisement
বর্তমানে একাধিক ওয়েবসাইট রয়েছে যেখানে পুরনো নোট ও কয়েন কেনার ও বিক্রি করার সুবিধা রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার কাছে এই ১ টাকার নোট থাকলে পেয়ে যাবেন ৭ লক্ষ টাকা !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement