advertisement

Dhanteras 2022: ধনতেরসে কত টাকার সোনা বিক্রি হতে চলেছে ? কী জানালেন বিশেষজ্ঞরা

Last Updated:

গত বছরের তুলনায় এবার সোনার দাম প্রায় ৪ হাজার বেড়ে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ৷

#কলকাতা: সামনেই ধনতেরস ৷ দেশের প্রায় সমস্ত সোনার দোকানে ইতিমধ্যেই ধনতেরসের অফার দেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ এই সমস্ত সোনা, রুপো বা অন্যান্য ধাতু কেনা শুভ বলে মনে হয় ৷ মনে করা হয় ধনতেরসে ধাতু কিনলে সংসারে আসে ধন ও সম্পত্তি ৷ করনোর জেরে গত দু’বছর লোকজন উৎসবে সে ভাবে সামিল হতে পারেনি ৷ তবে এবার ভাল বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ধনতেরসে সবচেয়ে বেশি সোনার গয়না বিক্রি হয়ে থাকে ৷ গত বছরের তুলনায় এবার সোনার দাম প্রায় ৪ হাজার বেড়ে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ৷
দিল্লির সরাফা বাজারে বর্তমানে সোনার দাম প্রায় ৫২ হাজার টাকার আশপাশে রয়েছে ৷ ২০২১ সালে ধনতেরসের সময় সোনার দাম ৪৮ হাজার টাকার আশপাশে ছিল ৷ ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA) দেওয়া তথ্য অনুযায়ী গত বছর ২ নভেম্বর (ধনতেরসের দিন) ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৪৭,৯০৪ টাকা ৷ ১৭ অক্টোবর ২০২২ দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৫২,১৭৫ টাকা ৷ করোনার প্রথম ওয়েভের পর ২০২০ সালে সোনার দাম ৫৬,২০০ হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সোনার রেকর্ড দাম ৷ ২০২০ সালে ধনতেরসে সোনার দাম কমে প্রতি ১০ গ্রামে ৫০,৫০০ টাকা হয়ে গিয়েছিল ৷
advertisement
advertisement
কী জানালেন বিশেষজ্ঞরা
আইআইএফএল সিকিউরিটিজের কমোডিটি রিসার্চ হেড অনুজ গুপ্ত জানিয়েছেন এবার ধনতেরস ও দীপাবলির পরই বিয়ের মরশুম শুরু হতে চলেছে৷ অনেকেই বিয়ের গয়না ধনতেরসে কিনতে শুরু করে দেয় ৷ সোনার রেকর্ড দাম থেকে অনেকটাই কমে গিয়েছে সোনার দাম ৷ ফলে এবার গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
কত সোনা বিক্রি হওয়ার সম্ভাবনা ?
অনুজ গুপ্তা জানিয়েছেন ২০২০ সালে ধনতেরসে প্রায় ২০ টন সোনার গয়না বিক্রি হয়েছিল ৷ এরপর ২০২১ সালে ধনতেরসে প্রায় ৫০ টন সোনা বিক্রি হয়েছিল ৷ তবে এবছর এই সংখ্যাটা ৫৫ থেকে ৬০ টন হয়ে যেতে পারে ৷ এই হিসেব অনুযায়ী এই বছর মোট বিক্রি ৩০ হাজার কোটি টাকার হতে পারে, যা আগের বছর ২৩ হাজার কোটি টাকা ছিল ৷
advertisement
চলতি বছর করবা চৌথে প্রায় ৮০০ কোটি টাকা বেশি বিক্রি হয়েছে সোনা ৷ গত বছর করবা চৌথে ২২০০ কোটি টাকার সোনার বিক্রি হয়েছিল ৷ এবার অবশ্য তা বেড়ে ৩০০০ কোটি টাকা সোনা বিক্রি হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Dhanteras 2022: ধনতেরসে কত টাকার সোনা বিক্রি হতে চলেছে ? কী জানালেন বিশেষজ্ঞরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement