advertisement

নতুন বছরের আগে SBI-এর কোটি কোটি গ্রাহকদের জন্য বড় উপহার, FD-তে বাড়ল সুদের হার

Last Updated:

দেখে নিন SBI এফডি-র নয়া রেট-

#কলকাতা: আপনি কি স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করানোর কথা ভাবছেন বা করিয়ে রেখেছেন ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটি সুখবর ৷ এবার সুদের হার বৃদ্ধি করতে চলেছে স্টেট ব্যাঙ্ক ৷ রিটেল টার্ম ডিপোজিটে সুদের হার ০.৬৫ শতাংশ বাড়িয়ে দিল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৷
রিটেল টার্ম ডিপোজিট অথার্ৎ এফডি-তে সুদের হার ০.১৫-০.৬৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ বাল্ক টার্ম ডিপোজিটের হার ০.৫০ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ ২১১ দিন থেকে ১০ বছরের ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করা হয়েছে ৷
advertisement
advertisement
দেখে নিন SBI এফডি-র নয়া রেট
-- ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৭ থেকে ৪৫ দিনের এফডি-র সুদের হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৫০ শতাংশ করা হয়েছে ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৩.৫০ শতাংশ ৷
--৪৬ দিন থেকে ১৭৯ দিনের এফডি-তে সুদের হার ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৫০ শতাংশ করা হয়েছে ৷ প্রবীণ নাগরিকরা সে ক্ষেত্রে পেয়ে যাবেন ৫ শতাংশ সুদ ৷
advertisement
--১৮০ দিন থেকে ২১০ দিনের জন্য এফডি রেট ৫.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৭৫ শতাংশ করা হয়েছে ৷ প্রবীণ নাগরিকরাও পাবেন ৫.৭৫ শতাংশ সুদ ৷
-- ১ বছর কম সময়ের জন্য করা এফডি-র সুদের হার ৫.৫০ শতাংশ থেকে বেড়ে ৫.৭৫ শতাংশ করা হয়েছে ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছে ৷
advertisement
-- ২ বছরের বেশি কিন্তু ৩ বছরের কম সময়ের জন্য করা এফডি-তে সুদের হার ৬.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭৫ শতাংশ করা হয়েছে ৷ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.২৫ শতাংশ করা হয়েছে ৷
advertisement
-- ৩ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়ের এফডি-তে সুদের হার ৬.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছে ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৬.৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭৫ শতাংশ করা হয়েছে ৷
-- ৫ বছরের বেশি এবং ১০ বছরের জন্য করা এফডিতে সুদের হার ৬.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছে ৷ প্রবীণ নাগরিকরা ৬.৯০ শতাংশের বদলে পেয়ে যাবেন ৭.২৫ শতাংশ সুদ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন বছরের আগে SBI-এর কোটি কোটি গ্রাহকদের জন্য বড় উপহার, FD-তে বাড়ল সুদের হার
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement