advertisement

Good News: FD থেকে বেশি সুদের জন্য পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমা রাখুন

Last Updated:

সুদের টাকা, এপ্রিল, জুলাই, অক্টোবর ও জানুয়ারির প্রথম সপ্তাহে সেভিংস অ্যাকাউন্টে চলে আসে ৷

কলকাতা: অবসরের পর প্রবীণ নাগরিকদের আর্থিক সমস্যা যাতে না হয় তার জন্য আগে থেকেই বিভিন্ন খাতে টাকা বিনিয়োগ করে থাকে ৷ পোস্ট অফিসের এরকম একটি সেভিংস যোজনা রয়েছে যেখানে  বেশি রিটার্নের পাশাপাশি সুরক্ষিত থাকবে আপনার টাকা ৷ স্কিমটির নাম সিনিয়র সিটিজেন স্কিম ৷ এই স্কিমটি অবশ্য কেবল  প্রবীণ নাগরিকদের জন্য ৷ এখানে ব্যাঙ্কে ডিপোজিটের থেকে বেশি সুদ পাওয়া যায় ৷ সঙ্গে পাওয়া যায় ট্যাক্স ছাড় ৷
বিহারের সহরসার পোস্ট সুপারিন্টেন্ডেন্ট রাজীব রঞ্জন জানিয়েছেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অত্যন্ত লাভজনক একটি স্কিম ৷ এই স্কিমটির সুবিধা কেবল প্রবীণ নাগরিকরা নিতে পারবেন ৷ কমপক্ষে ১০০০ টাকা থেকে ১৫ লক্ষ টাকা এখানে জমা করা যেতে পারে ৷ প্রত্যেক তিন মাসে স্কিমে জমা টাকার উপরে সুদ পাওয়া যায় ৷ সুদের টাকা, এপ্রিল, জুলাই, অক্টোবর ও জানুয়ারির প্রথম সপ্তাহে সেভিংস অ্যাকাউন্টে চলে আসে ৷ বর্তমানে বার্ষিক ৭.৪ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷
advertisement
advertisement
৬০ বছরের বেশি বয়সের ব্যক্তিরা এখানে বিনিয়োগ করতে পারবেন ৷
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৬০ বছর ও তার বেশি বছর বয়সের ব্যক্তিরা বিনিয়োগ করতে পারবেন ৷ ভিআরএস নিয়ে থাকলে ৫৫ বছর থেকে বিনিয়োগ করা যাবে ৷ প্রতিরক্ষা বিভাগে থেকে অবসর নিয়ে ৫০ বছর বয়স থেকে এই স্কিমে বিনিয়োগ করা সম্ভব ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Good News: FD থেকে বেশি সুদের জন্য পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমা রাখুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement