advertisement

Gold Price Today 01 February 2022: বাজেট পেশ হওয়ার আগেই সোনার দামে চমক, দেখে নিন কত বাড়ল দাম

Last Updated:

Gold Price Today: ৪৮ হাজার টাকার নীচে ট্রেড করছে সোনা ৷

#নয়াদিল্লি: বাজেটের দিন ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম (Gold-Silver Prices Today) ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন এপ্রিল ডেলিভারি সোনার দাম ০.০৪ শতাংশ বেড়ে গিয়েছে ৷ রুপোর দাম বেড়েছে ০.০৮ শতাংশ ৷ মঙ্গলবার অর্থাৎ আজ ১১টায় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবের মধ্যেই পেশ করা হতে চলেছে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট। এর ফলে আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ নিয়ে মানুষের প্রচুর প্রত্যাশা রয়েছে ৷
৪৮ হাজার টাকার নীচে ট্রেড করছে সোনা
এপ্রিল ডেলিভারি সোনার দাম এদিন ০.০৪ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৭৬৫০ টাকা হয়েছে ৷ রুপোর দাম ০.০৮ শতাংশ বেড়ে প্রতি কিলোগ্রামে ৬১,০২৫ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
বাড়িতে বসে কীভাবে জানবেন সোনার দাম?
বাড়িতে বসে সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এবং আপনার ফোনে মেসেজ চলে আসবে যেখানে আপনি সোনার লেটেস্ট দাম দেখতে পাবেন ৷
advertisement
এই ভাবে যাচাই করে নিন সোনার শুদ্ধতা
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today 01 February 2022: বাজেট পেশ হওয়ার আগেই সোনার দামে চমক, দেখে নিন কত বাড়ল দাম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement