advertisement

বাম্পার আয়ের সুযোগ, এখানে ইনভেস্ট করলে এই সময়ের মধ্যে ডবল হয়ে যাবে টাকা

Last Updated:

এই স্কিমে আপনাকে কমপক্ষে ১০০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ কেভিপি একটি সার্টিফিকেট হিসেবে পাবেন ৷

#নয়াদিল্লি: সেভিংস করার অভ্যস ছোট থেকেই শিখে নেওয়া ভাল ৷ কারণ সব সময় এক ভাবে কাটে না ৷ খারাপ সময়ে জমানো এই টাকা কাজে আসে ৷ কিন্তু ইনভেস্ট করার সময় সকলের মনেই প্রশ্ন ওঠে কোথায় ইনভেস্ট করবেন ? কারণ ভাল রিটার্নের পাশাপাশি টাকা যাতে সুরক্ষিত থাকে সেই দিকেও নজর রাখতে হয় ৷ পোস্ট অফিসের এরকমই একটি স্কিম রয়েছে যেখানে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি ম্যাচিউরিটি-তে পেয়ে যাবেন ডবল রিটার্ন ৷ যোজনার নাম পোস্ট অফিস কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra KVP) ৷
পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra KVP) ভারত সরকারের একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট স্কিম ৷ এখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা রাখলে সেটি দ্বিগুণ হয়ে যায় ৷
advertisement
কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra KVP) দেশের সমস্ত ব্যাঙ্ক ও ডাকঘরে পাওয়া যায় ৷ বর্তমানে এর ম্যাচিউরিটি পিরিয়ড ১২৪ মাস ৷ এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা ইনভেস্ট করতে হয় ৷ অধিকতম ইনভেস্ট করার কোনও লিমিট নেই ৷ এই প্ল্যানটি বিশেষ করে কৃষকদের জন্য তৈরি করা হয়েছিল যাতে তাঁরা লম্বা সময়ের জন্য টাকা সেভিংস করতে পারেন ৷
advertisement
এই স্কিমে আপনাকে কমপক্ষে ১০০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ কেভিপি একটি সার্টিফিকেট হিসেবে পাবেন ৷ ১০০০,২০০০,৫০০০, ১০০০০,৫০০০০ টাকার সার্টিফিকেট পাওয়া যায় ৷ এই স্কিমে সরকারের গ্যারেনন্টি থাকে ফলে আপনার টাকা সুরক্ষিত থাকবে ৷
advertisement
পোস্ট অফিসে নিজের পরিচয় পত্র দিয়ে যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিয়ে আপনি সহজেই এই যোজনায় টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ সিঙ্গল বা জয়েন্ট দু’রকমের অ্যাকাউন্ট খওলার সুবিধা রয়েছে ৷ অভিভাবকরা তাঁদের সন্তানদের নামেও অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাম্পার আয়ের সুযোগ, এখানে ইনভেস্ট করলে এই সময়ের মধ্যে ডবল হয়ে যাবে টাকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement