advertisement

Bank License Cancelled: ডুবল আরও একটি ব্যাঙ্ক, লাইসেন্স বাতিল করল RBI, কত টাকা ফেরত পাবেন গ্রাহকরা ....

Last Updated:

Bank License Cancelled: রিজার্ভ ব্যাঙ্কের তরফে নির্দেশে বলা হয়েছে ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি দেখে গত বছরই রিজার্ভ ব্যাঙ্ক বেশ কিছু বিধিনিষেধ জারি করেছিল ৷

#নয়াদিল্লি: এবার মহারাষ্ট্রের ইন্ডিপেন্ডেস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের (Independence Co-operative Bank Ltd) লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক ৷ আর গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না এই ব্যাঙ্ক ৷ আরবিআই এর তরফে একটি বয়ানে জানানো ,‘০৩ ফেব্রুয়ারি ২০২২ থেকে ব্যাঙ্ক তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে ৷’ আরবিআই বৃহস্পতিবার এই নির্দেশ জারি করেছে ৷
রিজার্ভ ব্যাঙ্কের তরফে নির্দেশে বলা হয়েছে ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি দেখে গত বছরই রিজার্ভ ব্যাঙ্ক বেশ কিছু বিধিনিষেধ জারি করেছিল ৷ সেই সময় নেওয়া এই সিদ্ধান্তের জেরে গ্রাহকরা ৬ মাস পর্যন্ত টাকা তুলতে পারেনি ৷ এরপরও ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্ক তাদের সিদ্ধান্তে জানিয়েছে ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পুঁজি না থাকায় আগামী দিনে আয় বাড়ার সম্ভাবনাও নেই ৷ এরকম পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে ৷
advertisement
advertisement
নিয়ম অনুযায়ী গ্রাহকরা টাকা ফেরত পাবেন -
মহারাষ্ট্রে নাসিক শহরে অবস্থিত ইন্ডিপেন্ডেস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করার পাশাপাশি গ্রাহকদের টাকা নিয়ম মেনে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্কে গ্রাহকদের জমা ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে ৷ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, এখানে ৯৯ শতাংশ অ্যাকাউন্ট হোল্ডার পুরো টাকা ফেরত পেয়ে যাবেন ৷ অর্থাৎ ৯৯ শতাংশ গ্রাহকের ব্যাঙ্কে ৫ লক্ষ বা তার কম টাকা জমা রয়েছে ৷ ফলে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হওয়ার জেরে ১ শতাংশ গ্রাহক প্রভাবিত হতে চলেছেন ৷
advertisement
৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন -
নিয়ম অনুযায়ী, কোনও ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে গ্রাহকরা অধিকতম ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন ৷ এর বেশি টাকা থাকলে ফেরত পাবেন না ৷ ডিপোজিট ইন্সিউরেন্স ক্রেডিট গ্যারেন্টি DICGC এ নিয়ম অনুযায়ী, প্রত্যেক গ্রাহকরা অধিকতম ৫ লক্ষ টাকা পর্যন্ত জমা টাকার বিমা রয়েছে ৷ আরবিআই-এর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত ব্যাঙ্ক ২.৩৬ কোটি টাকা গ্রাহকদের ফিরিয়ে দিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank License Cancelled: ডুবল আরও একটি ব্যাঙ্ক, লাইসেন্স বাতিল করল RBI, কত টাকা ফেরত পাবেন গ্রাহকরা ....
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement