advertisement

মোদি সরকারের এই স্কিমে ৩০ টাকার কমে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকার লাভ!

Last Updated:

মে ২০১৫ সালে এই স্কিম চালু করা হয়েছিল৷ ১৮ থেকে ৫০ বছরের যে কোনও ব্যক্তি এই যোজনার সুবিধা নিতে পারবেন ৷

#নয়াদিল্লি: কেন্দ্র সরকারের তরফে (Central government) আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য লাইফ ইনস্যুরেন্সের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ যোজনা চালানো হয় ৷ এর মধ্যে একটি হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana-PMSBY) ও দ্বিতীয়টি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) ৷ এই দুটি যোজনায় অত্যন্ত সামান্য মূল্যে ২-২ লক্ষ টাকার বিমা নিতে পারবেন ৷ এই যোজনায় কেবল ৩৪২ বার্ষিক অর্থাৎ মাসে ৩০ টাকা খরচ করে ৪ লক্ষ টাকার ইনস্যুরেন্সের সুবিধা পেয়ে যাবেন ৷
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana-PMSBY) অনুযায়ী, প্রতি মাসে এক টাকা বা বছরে ১২ টাকা জমা করে ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স পেয়ে যাবেন ৷ কেন্দ্র সরকার কয়েক বছর আগে অতি সামান্য প্রিমিয়ামে এই যোজনা চালু করেছিল ৷ PMSBY-র বার্ষিক প্রিমিয়াম মাত্র ১২ টাকা ৷ মে মাসের শেষে এই প্রিমিয়াম দিতে হয় ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩১ মে-এর মধ্যে এই টাকা কেটে নেওয়া হয় ৷
advertisement
PMJJBY লাইফ ইনস্যুরেন্সের সুবিধা দিয়ে থাকে ৷ এই যোজনায় রেজিস্ট্রেশনের পর পলিসি হোল্ডারের মৃত্যু হলে তার পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে ৷ মে ২০১৫ সালে এই স্কিম চালু করা হয়েছিল৷ ১৮ থেকে ৫০ বছরের যে কোনও ব্যক্তি এই যোজনার সুবিধা নিতে পারবেন ৷ এই যোজনার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ৷ এই স্কিমে বছরে ৩৩০ টাকা প্রিমিয়াম জমা করতে হবে ৷ প্রিমিয়ামের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নেওয়া হবে ৷ এই স্কিম LIC এর সঙ্গে বেসরকারি লাইফ ইনস্যুরেন্স সংস্থার তরফে চালানো হয় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মোদি সরকারের এই স্কিমে ৩০ টাকার কমে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকার লাভ!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement