advertisement

এখানে ইনভেস্ট করলে এক বছরে ১ লক্ষ টাকা হয়ে যাবে ৪৭ লক্ষ টাকা!

Last Updated:

গত এক মাসে শেয়ারের দাম ১৭৫ শতাংশের বেশি বেড়ে ৯৩.৬০ প্রতি স্টক থেকে বেড়ে ২৬০ টাকা হয়ে গিয়েছিল ৷

#নয়াদিল্লি: ২০২১-এ ভারতীয় শেয়ার মার্কেট (Stock Market) বিনিয়োগ করে বেশ লাভবান হয়েছেন অনেকেই ৷ চলতি বছরে বড় সংখ্যায় এমন স্টক দেখা গিয়েছে যেখানে এক বছরে শেয়ার হোল্ডারদের টাকা দ্বিগুনের বেশি হয়ে গিয়েছে ৷ এই মাল্টিব্যাগার স্টকে (Multibagger stock) বেশির ভাগ স্মল ক্যাপ ও মিড ক্যাপ শেয়ার সামিল রয়েছে ৷ তবে এর মধ্যে বেশি কিছু SME স্টকও মাল্টিব্যাগার শেয়ারের লিস্টে সামিল রয়েছে ৷
চলতি বছরে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করা শেয়ারের লিস্টে এরকম একাধির শেয়ার রয়েছে যারা দ্বিগুণের থেকে অনেক বেশি লাভ দিয়েছে ৷ এর মধ্যে একটি হল গীতা রিনিউয়াল এনার্জি-র শেয়ার (Gita Renewable Energy) ৷ গত এক বছরে এই শেয়ারের ৪৬০০ শতাংশের বেশি গ্রোথ দেখা গিয়েছে ৷
শুক্রবার গীতা রিনিউয়াল এনার্জির শেয়ারের দাম প্রায় ৫ শতাংশের উপর পৌঁছে গিয়েছিল ৷ গত ৫দিনে শেয়ারের দাম ২১.৫০ শতাংশ বেড়ে ২১৪ টাকা প্রতি ইক্যুইটি শেয়ার থেকে ২৬০ টাকা হয়ে গিয়েছিল ৷ গত এক মাসে শেয়ারের দাম ১৭৫ শতাংশের বেশি বেড়ে ৯৩.৬০ প্রতি স্টক থেকে বেড়ে ২৬০ টাকা হয়ে গিয়েছিল ৷
advertisement
advertisement
এই ভাবে গত ৬ মাসে এনার্জি স্টক প্রাইজ ১০.৯০ টাকা থেকে বেড়ে ২৬০ টাকা হয়েছে ৷ এর জেরে শেয়ার হোল্ডারদের প্রায় ২২৮৫ শতাংশের লাভ হয়েছে ৷ তবে গত এক বছরে এই এনার্জি স্টক ৫.৫০ টাকা প্রতি স্টকে বেড়ে ২৬০ টাকা হয়েছে ৷ শেয়ার হোল্ডারদের প্রায় ৪৬২৭ শতাংশ লাভ হয়েছে ৷
advertisement
কোনও বিনিয়োগকারী যদি ৫দিন আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে ১ লক্ষ টাকা ১.২১ লক্ষ টাকা হয়ে যাবে ৷ একই ভাবে এক মাসে আগে ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে ২.৭৭ লক্ষ টাকা হয়ে যাবে ৷ ৬ মাস আগে ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে হয়ে যাবে ২৩.৮৫ লক্ষ টাকা ৷
advertisement
এক বছর আগে এই BSE লিস্টেড এনার্জি স্টকে ১ লক্ষ টাকা ইনভেস্ট করে থাকলে তাহলে পেয়ে যাবেন ৪৭.২৭ লক্ষ টাকা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এখানে ইনভেস্ট করলে এক বছরে ১ লক্ষ টাকা হয়ে যাবে ৪৭ লক্ষ টাকা!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement