advertisement

মাত্র ৫৫ টাকা করে সেভিংস করলে প্রতি মাসে ৩০০০ টাকা দেবে সরকার !

Last Updated:

কে কে নিতে পারবেন এই যোজনার সুবিধা ?

#নয়াদিল্লি: কৃষকদের জন্য একাধিক যোজনা নিয়ে এসেছে মোদি সরকার ৷ নাম মাত্র সামান্য টাকা সেভিংস করে লাভবান হতে পারবেন কৃষকরা ৷ এর মধ্যে একটি হল প্রধানমন্ত্রী মানধন যোজনা (PM mandhan yojana)৷ কেন্দ্র সরকারের তরফে দেশের ছোট কৃষকদের জন্য পেনশন যোজনা চালানো হয় ৷ এখানে ৬০ বছরের পর আপনাকে প্রতি মাসে ৩০০০ টাকা দেবে সরকার ৷
এই যোজনায় কৃষকরা যত টাকা প্রিমিয়াম দেবে তত টাকাই সরকার দেবে ৷ এই যোজনার ন্যূনতম প্রিমিয়াম ৫৫ টাকা এবং সর্বোচ্চ প্রিমিয়াম ২০০ টাকা ৷ পলিসির মাঝখানে কেউ পলিসি ছেড়ে দিলে কৃষকদের তাদের জমানো টাকা ও সুদ দেওয়া হবে ৷ কৃষকের মৃত্যু হলে তাঁর স্ত্রীকে প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হবে ৷
advertisement
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় (Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme) রেজিস্টার করা থাকলে এই যোজনার জন্য আলাদা করে কোনও তথ্য জমা দিতে হবে না ৷
advertisement
কে কে নিতে পারবেন এই যোজনার সুবিধা ?
>> কিষাণ মানধন যোজনার সুবিধা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যে কোনও কৃষক নিতে পারবেন
>> এর জন্য আপনার কাছে অধিকতম ২ হেক্টর চাষের জমি থাকতে পারে
advertisement
>> আপনাকে কমপক্ষে ২০ বছর ও অধিকতম ৪০ বছরের বয়সে কৃষকরা ৫৫ থেকে ২০০ টাকার প্রিমিয়াম দিতে হবে প্রতি মাসে ৷ কৃষকদের বয়সের উপর তাদের প্রিমিয়াম নির্ভর করবে ৷
>> ১৮ বছর বয়সে এই যোজনার সঙ্গে যুক্ত হলে মাসে ৫৫ টাকা করে প্রিমিয়াম দিতে হবে
>> ৩০ বছর হলে ১১০ টাকা দিতে হবে
advertisement
>> ৪০ বছর বয়স হলে মাসে ২০০ টাকা প্রিমিয়াম দিতে হবে
মোদি সরকারের এই যোজনার লাভ সেই সব কৃষকরা পাবেন যাঁরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্টার রয়েছেন ৷ পিএম কিষাণ সম্মান নিধির সুবিধাভোগীদের কেন্দ্র সরকার কিষাণ ক্রেডিট কার্ড ও পিএম কিষাণ মানধন যোজনার সুবিধা দিচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৫৫ টাকা করে সেভিংস করলে প্রতি মাসে ৩০০০ টাকা দেবে সরকার !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement