advertisement

West Midnapore News: ধান চাষের বদলে শুরু হয়েছে রঙিন মাছ চাষ, কিন্তু কেন ?

Last Updated:

ধান চাষের পরিবর্তে বিকল্প আয়ের উৎস হিসেবে রঙিন মিল্কি মাছের চাষ করছেন এক চাষি ৷

+
title=

নারায়ণগড় : ধান চাষ করে মিলছে না তেমন লাভ। তাই বিকল্প চাষে ঝুঁকছেন চাষিরা। ধান চাষের জমিতে পুকুর কেটে চাষ চলছে রঙিন মাছের। বিকল্প আয়ে দিশা দেখাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কুলাসেনি এলাকার এক চাষি। প্রাথমিকভাবে তিনি ১২ ডেসিমেল জায়গাতে পরীক্ষামূলকভাবে রঙিন মাছ চাষ শুরু করেছেন। ধান চাষের জমিকে কেটে চাষ করছেন মিল্কি নামে এক রঙিন মাছ। অ্যাকোরিয়ামে রাখা এই মাছের চাহিদা ভালোই। ধান চাষের থেকে বেশ কয়েক গুণ লাভের আশায় প্রাথমিকভাবেই তিনি ধান চাষের জমিতে এই মাছের চাষ করেছেন।
জানা গিয়েছে এক বছরে দুবার এই মাছ বিক্রি করে লাভ পাওয়া যাবে। সামান্য খরচ ও পরিচর্যায় মিলবে বাড়তি অর্থও।
advertisement
চাষির কথায়, ধান চাষ করে লাভ না হওয়াতে দুর্গা পুজোর পরেই চাষের জমিকে পুকুর হিসেবে কাটিয়েছেন। পরে সেখানে এই রঙিন মাছের চাষ করছেন। প্রাথমিকভাবে তিনি ৩৫ হাজার মিল্কি মাছের পোনা ছেড়েছেন। প্রতিটি চারা মাছ কুড়ি পয়সা করে কিনতে হয়েছে। মাস দুয়েক পুকুরে রেখে খাওয়ার দিয়ে বড় করতে পারলেই প্রতিটি মাছ থেকে আয় হবে অনেকটাই।
advertisement
বাজার থেকে ৫ টাকা কিংবা তার বেশি দামে বিক্রি হবে এই মাছ। বছরে দুবার এই মাছ বিক্রি করলে প্রতিবারে এক লক্ষ টাকা পর্যন্ত লাভ পাওয়া সম্ভব। এই মাছ বর্তমানে হাওড়াতে বিক্রি হয়। সরকারিভাবে এই এলাকায় রঙিন মাছের চাষ বাড়লে বাজার তৈরি হবে বলেও আশ্বস্ত করা হয়েছে চাষীদের। ধান চাষ করে লাভ না হওয়াতে বিকল্প হিসেবে রঙিন এই মাছ চাষ করেছেন নারায়ণগড়ের শশাঙ্ক মাইতি ও তার ছেলে।
advertisement
Ranjan Chanda
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Midnapore News: ধান চাষের বদলে শুরু হয়েছে রঙিন মাছ চাষ, কিন্তু কেন ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement