advertisement

PM kisan: কৃষকদের জন্য বড় সুখবর! সামান্য এই কাজটি করলে পেয়ে যাবেন ৩৬০০০ টাকা বছরে

Last Updated:

(PM kisan Man dhan Yojna) কারা এই যোজনার সুবিধা নিতে পারবেন ?

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্টার করিয়ে থাকলে রয়েছে দারুণ সুখবর ৷ পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের সরকারের থেকে প্রতি মাসে ৩০০০ টাকা পাওয়ার সুবিধা রয়েছে ৷ এর জন্য কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না ৷ প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় (PM kisan Man dhan Yojna) কৃষকরা প্রতি বছর পেয়ে যেতে পারেন ৩৬০০০ টাকা ৷
দেখে নিন কীভাবে মিলবে ৩৬০০০ টাকা ?
ধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PM kisan Man dhan Yojna) ছোট কৃষকদের পেনশন দেওয়ার যোজনা ৷ এই যোজনায় ৬০ বছর বয়সের পর প্রতি মাসে কৃষকরা ৩০০০ টাকা পেনশন পাবেন অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা ৷
advertisement
জমা করতে হবে না কোনও ডকুমেন্ট -
দেশের কৃষকদের জন্য কেন্দ্র সরকারের তরফে এই যোজনা চালানো হয় ৷ কেন্দ্র সরকারের তরফে ৬০ বছর বয়স হয়ে গেলে কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন দেওয়া হবে ৷ আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা নিয়ে থাকেন তাহলে এর জন্য আরও কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না ৷
advertisement
(PM kisan Man dhan Yojna) কারা এই যোজনার সুবিধা নিতে পারবেন ?
>> কিষাণ মানধন যোজনার সুবিধা ১৮ থেকে ৪০ বছর বয়সের যে কোনও ব্যক্তি সুবিধা নিতে পারবেন
>> এর জন্য আপনার কাছে ২ হেক্টরের বেশি চাষ যোগ্য জমি থাকলে হবে না
>> আপনাকে কমপক্ষে ২০ বছর এবং অধিকতম ৪০ বছরের জন্য ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত মাসে প্রিমিয়াম দিতে হতে পারে ৷ মাসে কত >> টাকা প্রিমিয়াম হবে তা নির্ভর করবে কৃষকের বয়সের উপরে ৷
advertisement
>> ১৮ বছর বয়সে এই স্কিমের সঙ্গে যুক্ত হলে মাসে দিতে হবে ৫৫ টাকা ৷
>> ৩০ বছরে এই যোজনায় যুক্ত হলে দিতে হবে ১১০ টাকা ৷
>> এবং ৪০ বছরে যুক্ত হলে দিতে হবে ২০০ টাকা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM kisan: কৃষকদের জন্য বড় সুখবর! সামান্য এই কাজটি করলে পেয়ে যাবেন ৩৬০০০ টাকা বছরে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement