advertisement

Starlink Price in India: ভারতে কত হবে ইলন মাস্কের স্টারলিঙ্ক-এর ইন্টারনেটের গতি, খরচ কত? জানুন বিশ্বের কোন দেশে কেমন দাম

Last Updated:

এই মুহূর্তে বিশ্বের প্রায় একশোটি দেশে পরিষেবা দিচ্ছে স্টারলিঙ্ক৷ এই দেশগুলিতে রেসিডেন্সিয়াল এবং রোমিং প্ল্যান রয়েছে তাদের৷

ভারতে পা রাখছে স্টারলিঙ্ক৷
ভারতে পা রাখছে স্টারলিঙ্ক৷
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য অবশেষে অনুমতি পেল ইলন মাস্ক-এর সংস্থা স্টারলিঙ্ক৷ সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই৷ এই নিয়ে ভারতে তৃতীয় কোনও সংস্থা স্যাটকম পরিষেবা দেওয়ার অনুমতি পেল৷ এর আগে ইউটেলস্যাট সংস্থার ওয়ান ওয়েব এবং রিলায়েন্স জিও-কে এই অনুমতি দিয়েছিল ভারতের টেলিযোগাযোগ মন্ত্রক৷
ভারতে এখনও ইন্টারনেট পরিষেবার মূল্য অন্যান্য অনেক দেশের তুলনায় সস্তা৷ স্টারলিঙ্ক-এর পরিষেবার খরচ ভারতে কেমন হবে, তা এখনও ঘোষণা করেনি সংস্থা৷
আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য বিখ্যাত স্টারলিঙ্কের ভারতে পা রাখার খবরে যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে৷ মূল আগ্রহ অবশ্যই স্টারলিঙ্কের উচ্চগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা ব্যবহারের খরচ কেমন তা জানার কৌতূহল৷ স্যাটেলাইট নির্ভর হওয়ায় প্রত্যন্ত, দুর্গম এলাকাতেও কাজ করবে স্টারলিঙ্ক-এর ইন্টারনেট৷
advertisement
advertisement
শুধু আমেরিকা নয়, ভারতের দুই প্রতিবেশী বাংলাদেশ, ভুটানেও চালু রয়েছে স্টারলিঙ্কের পরিষেবা৷ টেলিযোগাযোগ মন্ত্রক সূত্রের খবর অনুযায়ী, এক বছরের মধ্যেই ভারতে পরিষেবা শুরু করতে পারে ইলন মাস্ক-এর সংস্থা৷ প্রতি মিনিটে স্টারলিঙ্কের ৬০০ থেকে ৭০০ জিবিপিএস ব্যান্ডওয়াইডথ -এর ইন্টারনেট পরিষেবা দেবে স্টারলিঙ্ক৷ যদিও স্টারলিঙ্ক ইন্ডিয়া-র প্রাক্তন প্রধান সঞ্জয় ভার্গব ২০২২ সালে জানিয়েছিলেন, প্রথম বছর ইন্টারনেট পরিষেবার খরচ দাঁড়াতে পারে ১ লক্ষ ৫৮ হাজার টাকার মতো৷ দ্বিতীয় বছর থেকে তা কমে দাঁড়াতে পারে ১ লক্ষ ১৫ হাজার টাকা৷
advertisement
এই মুহূর্তে বিশ্বের প্রায় একশোটি দেশে পরিষেবা দিচ্ছে স্টারলিঙ্ক৷ এই দেশগুলিতে রেসিডেন্সিয়াল এবং রোমিং প্ল্যান রয়েছে তাদের৷ অধিকাংশ দেশেই রেসিডেন্সিয়াল প্ল্যানগুলি দুটি ভাগে বিভক্ত৷ ছোট বাড়িতে ব্যবহারের জন্য রেসিডেন্সিয়াল লাইট এবং যে সমস্ত বাড়িতে চাহিদা বেশি সেখানকার জন্য রেসিডেন্সিয়াল প্ল্যান রয়েছে স্টারলিঙ্ক-এর৷ এশিয়া মহাদেশে জাপান, মঙ্গোলিয়া, আজারবাইজান,ফিলিপিন্স, ইয়েমেন, জর্ডন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলিতে মূলত পরিষেবা দেয় স্টারলিঙ্ক৷ ভারতের দুই প্রতিবেশী ভুটান এবং বাংলাদেশেও স্টারলিঙ্কের উপস্থিতি রয়েছে৷
advertisement
ভুটানে স্টারলিঙ্ক লাইট প্ল্যানের খরচ পড়ে মাসিক ৩০০০ টাকার মতো৷ রেসিডেন্সিয়াল প্ল্যানের জন্য খরচ হয় ৪২০০ টাকা৷ বাংলাদেশে এই দুই প্ল্যানের খরচ যথাক্রমে ৩০০০ এবং ৪০০০ টাকা৷ আবার মালয়েশিয়ায় রেসিডেন্সিয়াল লাইট প্ল্যানের খরচ মাসিক ২৬০০ টাকার মতো, রেসিডেন্সিয়াল প্ল্যানের খরচ ৪৬০০ টাকা৷ জাপান এবং ফিলিপিন্সেও খরচ ৪ থেকে ৬ হাজার টাকার মধ্যে৷
advertisement
আমেরিকার দুই মহাদেশেই প্রায় প্রতিটি দেশে স্টারলিঙ্ক-এর পরিষেবা রয়েছে৷ নিউ ইয়র্কে রেসিডেন্সিয়াল লাইট প্ল্যানের জন্য খরচ পড়ে ২৫০০ টাকার মতো৷ রেসিডেন্সিয়াল প্ল্যানের খরচ ৪০০০ টাকা৷ যুক্তরাজ্যে স্টারলিঙ্কের শুধুমাত্র রেসিডেন্সিয়াল প্ল্যানটিই চালু আছে৷ সেখানে এই প্ল্যানের খরচ পড়ে ৬৮০০ টাকা৷ ইতালিতে রেসিডেন্সিয়াল লাইট প্ল্যানের খরচ ৩৪০০ টাকা, রেসিডেন্সিয়াল প্ল্যানের খরচ ৫০০০ টাকা৷
advertisement
এ ছাড়াও আফ্রিকা মহাদেশের নিগার, সিয়েরা লিয়োন, জিম্বাবোয়ে, মোজাম্বিক, লাইবেরিয়া, ঘানার মতো দেশে স্টারলিঙ্ক পরিষেবা দেয়৷ গোটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও রয়েছে স্টারলিঙ্কের পরিষেবা৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Starlink Price in India: ভারতে কত হবে ইলন মাস্কের স্টারলিঙ্ক-এর ইন্টারনেটের গতি, খরচ কত? জানুন বিশ্বের কোন দেশে কেমন দাম
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement