advertisement

Fixed Deposit: ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটেও রয়েছে রিস্ক! ইনভেস্ট করার আগে এই বিষয়ে অবশ্যই জেনে নিন...

Last Updated:

Fixed Deposit: এই কারণের জন্যেই মধ্যবিত্তের কাছে বিনিয়োগের জন্য এফডি সবচেয়ে জনপ্রিয় অপশন ৷

#নয়াদিল্লি: ফিক্সড ডিপোজিট (FD) নাম থেকেই বোঝা যায় যে, এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ নির্দিষ্ট করা থাকে। সেই সঙ্গে এর থেকে প্রাপ্ত সুদের অঙ্কও নির্দিষ্ট থাকে। আর এই কারণের জন্যেই মধ্যবিত্তের কাছে বিনিয়োগের জন্য এফডি সবচেয়ে জনপ্রিয় অপশন ৷ বিনিয়োগের প্রথমেই শুধুমাত্র অর্থরাশি জমা করতে হয়। আর বিনিয়োগের মেয়াদ বা সময়সীমা হয়, মূলত ৭ দিন থেকে ১০ বছর, আবার কিছু কিছু ক্ষেত্রে তা ২০ বছরও হতে পারে। ফিক্সড ডিপোজিটের জন্য আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে, এর কোনও মানে নেই। কারণ বিনিয়োগকারীর সেভিংস অ্যাকাউন্টের সঙ্গেই ফিক্সড ডিপোজিট যুক্ত থাকতে পারে। এফডি সাধারণত দু’ধরেনর হয় ৷ একটি ব্যাঙ্কের এফডি, অন্যটি কর্পোরেট এফডি ৷
আরও পড়ুন:
advertisement
কর্পোরেট এফডি-তে বেশি সুদ পাওয়া যায়৷ কিন্তু সেক্ষেত্রে ব্যাঙ্কের এফডি-তে থেকে বেশি রিস্ক রয়েছে ৷ ব্যাঙ্কের এফডি-তে গ্রাহকরা নির্দিষ্ট সুদ পেয়ে থাকেন ৷ কিন্তু এর সঙ্গে যুক্ত রিস্ক সম্পর্কে বেশির ভাগ মানুষই জানেন না ৷ এফডি-তে ইনভেস্ট করার আগে অবশ্যই এই কয়েকটি বিষয়ে জেনে রাখুন ৷
advertisement
পুরোপুরি সুরক্ষিত নয় -
সাধারণত সকলে মনে করেন এফডি তে টাকা রাখলে সেটা সুরক্ষিত ৷ কিন্তু যদি ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যায় গ্রাহকদের কেবল ৫ লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত থাকবে ৷ ফাইন্যান্স সংস্থাগুলির উপরেও এই নিয়ম লাগু করা থাকবে ৷ DICGC ব্যাঙ্ক ডিপোজিটে কেবল ৫ লক্ষ টাকা পর্যন্ত গ্যারেন্টি দিয়ে থাকে ৷
advertisement
লিক্যুইডিটির সমস্যা-
বিশেষজ্ঞদের মতে ব্যাঙ্ক এফডি-তে লিক্যুইডিটির সমস্যা হয়ে থাকে ৷ দরকার পড়লে ম্যাচিউরিটির আগে এফডি ভেঙে টাকা তুলতে পারবেন ৷ কিন্তু তার উপরে আপনাকে পেনাল্টি দিতে হবে ৷ এফডি-র উপরে পেনাল্টির অ্যামাউন্ট আলাদা আলাদা ব্যাঙ্কে আলাদা হয় ৷ ট্যাক্স সেভিংসে টাকা ইনভেস্ট করলে ৫ বছরের আগে টাকা তুলতে পারবেন ৷ তবে সে ক্ষেত্রে ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন না ৷
advertisement
মুদ্রাস্ফীতি অনুযায়ী রিটার্ন মিলবে না
ফিক্সড ডিপোজিটের সুদের হার আগে থেকে ঠিক করা হয় ৷ মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় এফডি-তে পাওয়া রিটার্ন অনেকটাই কম হয় ৷ গত মাসের ডেটা অনুযায়ী, মুদ্রাস্ফীতি কমে ৭.০৪ শতাংশ হয়েছিল ৷ এর তুলনায় এফডি-তে কম সুদ পাওয়া যায় ৷ মানে এফডি-তে নেগেটিভ রিটার্ন পাচ্ছেন গ্রাহকরা ৷
advertisement
ট্যাক্সের বোঝা-
আপনার ৬০ বছরের কম হলে এফডি-তে পাওয়া সুদের উপর কর দিতে হবে ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫০,০০০ টাকা পর্যন্ত সুদে ছাড় পাওয়া যায় ৷ আপনি যত সুদ পাচ্ছেন সেটা আপনার আয়ের সঙ্গে যোগ করে যে স্ল্যাবে পড়বে সেই হিসেবে ট্যাক্স দিতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fixed Deposit: ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটেও রয়েছে রিস্ক! ইনভেস্ট করার আগে এই বিষয়ে অবশ্যই জেনে নিন...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement