advertisement

Petrol Diesel Price Hike: আরও বাড়ল দাম, পেট্রোলের পর এবার কলকাতাতেও একশোর দোরগোড়ায় ডিজেল!

Last Updated:

ইতিমধ্যেই মুম্বাইতে ডিজেলের দাম একশো ছাড়িয়েছে৷ কলকাতা, দিল্লি এবং চেন্নাইতেও ডিজেলের দাম একশো ছুঁই ছুঁই (Diesel prices nearing hundred rupees mark in Kolkata )৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: শুক্রবারও ফের আর এক দফা বাড়ল পেট্রোল ডিজেলের দাম৷ এ দিন ৩৫ পয়সা করে বেড়েছে দুই জ্বালানির দাম (Petrol Diesel Price)৷ এই নিয়ে টানা তিন দিন ধরে পেট্রোল, ডিজেলের দাম৷ যার ফলে পেট্রোল, ডিজেলের দাম নতুন রেকর্ড তৈরি করল৷
ইতিমধ্যেই মুম্বাইতে ডিজেলের দাম একশো ছাড়িয়েছে৷ কলকাতা, দিল্লি এবং চেন্নাইতেও ডিজেলের দাম একশো ছুঁই ছুঁই Diesel prices nearing hundred rupees mark in Kolkata ৷ মুম্বাইতে আজ ডিজেলের দাম ১০৩.৬৩ পয়সায় পৌঁছেছে৷ দিল্লিতে ডিজেলের দাম ৯৫.৬২ টাকা৷ কলকাতায় এক লিটার ডিজেল কিনতে এবার খরচ হবে ৯৮.৭৩ টাকা৷ চেন্নাইতে ডিজেলের দাম একশোর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে৷ সেখানে এক লিটার ডিজেলের দাম ৯৯.৯২ টাকা৷
advertisement
advertisement
মুম্বাইতে পেট্রোলের দাম লিটারপিছু ১১২.৭৮ টাকায় পৌঁছেছে৷ দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০৬.৮৯ টাকা৷ কলকাতা ও চেন্নাইতে পেট্রোলের দাম যথাক্রমে ১০৭.৪৪ টাকা এবং ১০৩.৯২ টাকা৷
বেঙ্গালুরুতেও ডিজেলের দাম একশো ছাড়িয়েছে৷ তথ্যপ্রযুক্তি শহরে ডিজেলের দাম ১০১.৪৯ টাকায় দাঁড়িয়েছে৷ হায়দ্রাবাদে ডিজেলের দাম ১০৪.৩২ টাকা৷
advertisement
পেট্রোলের দাম অনেকদিন আগেই একশো টাকা পেরিয়ে গিয়েছিল৷ এই মুহূর্তে দেশের অন্তত বারোটি রাজ্যে ডিজেলের দাম একশো ছাড়িয়েছে৷ রাজস্থানের গঙ্গানগরে পেট্রোল এবং ডিজেলের দাম সবথেকে বেশি৷ সেখানে এক লিটার পেট্রোলের দাম ১১৯.০৫ এবং ১০৯.৮৮ টাকায় পৌঁছেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price Hike: আরও বাড়ল দাম, পেট্রোলের পর এবার কলকাতাতেও একশোর দোরগোড়ায় ডিজেল!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement