advertisement

Petrol-Diesel price today: আজ ফের দাম বাড়ল তেলের, দেখে নিন আপনার শহরে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল

Last Updated:

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 26 September 2021)

#নয়াদিল্লি: রবিবার ফের দাম বাড়ল ডিজেলের ৷ তবে পেট্রোলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি ৷ এদিন ডিজেলের দাম ২৫ থেকে ২৭ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷ এর আগে শুক্রবার ডিজেলের দাম (Diesel Price Today) ২২ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছিল ৷
IOCL এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে রবিবার পেট্রোলের দাম ১০১.১৯ টাকায় স্থির রয়েছে ৷ অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে ৮৯.০৭ টাকা প্রতি লিটার হয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ১০৭.২৬ টাকা এবং ডিজেল ৯৬.৬৮ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে ৷ কলকাতায় পেট্রোলের দাম ১০১.৬২ টাকা এবং ডিজেল মিলছে ৯২.১৭ টাকা প্রতি লিটারে ৷
advertisement
advertisement
কবে সস্তা হবে পেট্রোল ?
পেট্রোল ও ডিজেলের Petrol-Diesel price today দাম নিয়ে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী (Hardeep singh puri) জানিয়েছেন, দেশে পেট্রোল ও ডিজেলের দাম কম হচ্ছে না কারন রাজ্যগুলি পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনতে চাইছে না ৷ তিনি আরও জানান, কেন্দ্র পেট্রোলে ট্যাক্স হিসেবে ৩২ টাকা প্রতি লিটারে নিয়ে থাকে ৷ এই ট্যাক্স সেই সময় থেকে নেওয়া হয় যখন তেলের দাম ১৯ মার্কিন ডলার প্রতি ব্যারেল ছিল ৷ এখন তা বেড়ে ৭৫ মার্কিন ডালর প্রতি ব্যারেল হওয়া সত্ত্বেও কেন্দ্রের তরফে তেলের উপরে ট্যাক্স বাড়ানো হয়নি ৷
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 26 September 2021)
  • দিল্লি- পেট্রোল ১০১.১৯ টাকা, ডিজেল ৮৮.০৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৭.২৬ টাকা, ডিজেল ৯৬.৬৮ টাকা
  • চেন্নাই- পেট্রোল ৯৮.৯৬ টাকা, ডিজেল ৯৩.৬৯ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০১.৬২ টাকা, ডিজেল ৯২.১৭ টাকা
advertisement
এই ভাবে চেক করুন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের লেটেস্ট রেট
সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম  ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel price today: আজ ফের দাম বাড়ল তেলের, দেখে নিন আপনার শহরে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement