advertisement

Home Loan Documentation: কোনও নথিপত্র ছাড়া হোম লোন পাওয়া সম্ভব? জেনে নিন বিশদে!

Last Updated:

কিছু ব্যাঙ্ক রয়েছে যারা কোনওরকম কাগজপত্র ছাড়াই হোম লোন (Home Loan) দিয়ে দেয়।

হোম লোনের জন্য প্রয়োজন হয় বেশ কিছু নথি৷ প্রতীকী ছবি
হোম লোনের জন্য প্রয়োজন হয় বেশ কিছু নথি৷ প্রতীকী ছবি
#নয়াদিল্লি: বাড়ি তৈরি করতে অনেকেই হোম লোন নেন। এটিকে একটি বড়সড় আর্থিক দায়িত্ব বলা যেতে পারে। আর তাই হোম লোন (Home Loan) নেওয়ার আগে বাড়ি, ফ্ল্যাটের কাগজপত্র এবং লোন নেওয়ার ডকুমেন্টস (Documents for Home Loan) ভাল করে দেখে নেওয়া দরকার। তবে হোম লোন নেওয়ার জন্য বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন নিয়ম রয়েছে। কোনও ব্যাঙ্ক (Bank) নথিপত্র ছাড়া ঋণ (Loan) দিতে চায় না। আবার কিছু ব্যাঙ্ক রয়েছে যারা কোনওরকম কাগজপত্র ছাড়াই হোম লোন দিয়ে দেয়।
গৃহঋণ নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল অ্যালটমেন্ট পেপার। এটা একমাত্র ডেভেলপার বা হাউজিং কর্তৃপক্ষ দিতে পারে। এতে বাড়ি, প্লট বা ফ্ল্যাটের মতো যে কোনও সম্পত্তির সম্পূর্ণ বিবরণ দেওয়া থাকে। অ্যালটমেন্ট পেপার কোনও বিক্রয় চুক্তি নয়। এটা প্রথমে বাড়ির মালিককে জারি করা হয়। অন্য মালিকরা বিক্রেতার কাছ থেকে আসল চিঠির একটি অনুলিপি চাইতে পারেন।
advertisement
advertisement
এখন প্রশ্ন হল, যদি এমন কেউ বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান যার আসল অ্যালটমেন্ট পেপার হারিয়ে গিয়েছে, তাঁর ক্ষেত্রে কী হবে? ব্যাঙ্ক কি তাঁকে বাড়ি কেনার জন্য গৃহঋণ দেবে? অ্যালটমেন্ট পেপার হারিয়ে যাওয়ার পর তিনি একটি ই-এফআইআর দায়ের করেছেন এবং ক্ষতিপূরণ বন্ড জমা দিয়ে সিটিসি-ও নিয়েছেন।
advertisement
এ বিষয়ে বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন নিয়ম রয়েছে। কিছু ব্যাঙ্ক পাবলিক নোটিস দেওয়ার পরে এবং ক্ষতিপূরণ বন্ড জমা দিয়ে প্রত্যয়িত কপি দেখালে ঋণ দিয়ে দেয়। একই সময়ে, কিছু ব্যাঙ্ক আছে যারা আরও কিছু কাগজপত্র দেখতে চায়।
advertisement
ক্রেতা কী করবেন?
যদি এমন কেউ বাড়ি কেনার লোন নিতে চান যাঁর কাছে আসল অ্যালটমেন্ট পেপার নেই, প্রথমেই তাঁকে সেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপর ব্যাঙ্ক কিছু অনুসন্ধান চালাবে। এফআইআর করা হয়েছে কি না, বাড়ি বা ফ্ল্যাটের বর্তমান মালিক ইংরেজিতে এবং স্থানীয় ভাষার সংবাদপত্রে অ্যালটমেন্ট পেপার হারানোর বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কি না সে সব খতিয়ে দেখা হবে।
advertisement
সাধারণত, দাবি এবং আপত্তি ফাইল করার সময় লাগে ৭ থেকে ২১ দিন। অন্য দিকে, বাড়িওয়ালা যদি টানা ১২ বছর ধরে বাড়িটি দখল করে থাকেন, তাহলে সেই বাড়ির মালিকানা প্রমাণের জন্য এটি একটি ভালো প্রমাণ হিসেবে গণ্য হয়। ব্যাঙ্কগুলি এটিকে খুব গুরুত্ব দিয়ে দেখে এবং হোম লোন নেওয়ার ক্ষেত্রে এটা খুব সহায়ক বলে প্রমাণিত হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Home Loan Documentation: কোনও নথিপত্র ছাড়া হোম লোন পাওয়া সম্ভব? জেনে নিন বিশদে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement