advertisement

লকডাউনের জেরে নষ্ট হচ্ছে ৮ লক্ষ লিটার বিয়ার, ফেলে দেওয়া হচ্ছে নর্দমায়

Last Updated:

২৫০টি মাইক্রো ইউনিট যারা বিয়ার তৈরি করেন তাদের উপর প্রায় ৫০০০০ মানুষের রোজগার নির্ভর করে ৷

#নয়াদিল্লি: আজ অথার্ৎ ৪ মে থেকে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে লকডাউনের তৃতীয় পর্যায় ৷ তৃতীয় পর্যায়ে মদ ও পানের দোকান তিনটি জোনে খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু ক্লাব বা বিয়ার বারগুলিকে কোনও ছাড় দেওয়া হয়নি ৷ এর জেরে বিয়ার তৈরি করে এরকম ২৫০টি ছোট ইউনিটের প্রায় ৮ লক্ষ লিটার বিয়ার নষ্ট হয়ে গিয়েছে ৷
সাধারণত বোতলে থাকা বিয়ারের চেয়ে তাজা বিয়ার বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ৷ লকডাউন বাড়তে থাকায় বিয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়েই চলেছে ৷ এছাড়া নতুন আর্থিক বছরে দিল্লি ছাড়া অন্যান্য উত্তরাঞ্চলীয় রাজ্যে ৭০০ কোটি টাকার মূল্যের ভারতে তৈরি লিকারের প্রায় ১২ লক্ষ বোতল আটকে আছে।
লকডাউনের জেরে রাজ্যের অনুমতি ছাড়া এগুলি বিক্রি করা সম্ভব হচ্ছে না ৷ বিয়ার তাজা রাখার জন্য লাগাতার বিদ্যুতের দরকার পড়ে ৷ লকডাউন বাড়তে থাকায় গুরুগ্রামের একাধিক জায়গায় বাধ্য হয়েই তাজা বিয়ার নর্দমায় ফেলতে শুরু করে দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
২৫০টি মাইক্রো ইউনিট যারা বিয়ার তৈরি করেন তাদের উপর প্রায় ৫০০০০ মানুষের রোজগার নির্ভর করে ৷
গৃহমন্ত্রালয়ের নির্দেশ অনুযায়ী, এক সময়ে অধিকতম পাঁচজন ন্যূনতম ৬ ফিটের সামাজিক দূরত্ব বজায় রেখে মদ, পান, তামাক বিক্রি করতে পারবেন ৷ এই সমস্ত দোকান মলে হলে চলবে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লকডাউনের জেরে নষ্ট হচ্ছে ৮ লক্ষ লিটার বিয়ার, ফেলে দেওয়া হচ্ছে নর্দমায়
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement