advertisement

Petrol Diesel Prices : পেট্রোল ও ডিজেলের নতুন রেট জারি, দেখে নিন আপনার শহরে সোমবার কত হল

Last Updated:

Petrol Diesel Prices : চার মহানগরে আজকের পেট্রোল ও ডিজেলের দাম দেখে নিন এখানে-

#নয়াদিল্লি: সোমবারের জন্য ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের নতুন রেট জারি করে দিয়েছে সরকারি তেল সংস্থাগুলি ৷ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম স্থির থাকার কারণে এদিনও পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷
এর আগে তেল সংস্থাগুলি শেষবার ৬ এপ্রিল পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছিল ৷ এরপর প্রায় ২০ দিন তেলের দামে কোনও বদল করা হয়নি ৷ দেশের চার মহানগর-সহ অন্যান্য শহরে তেলের দাম স্থির রয়েছে ৷ রাজধানী দিল্লিতে পেট্রোল ১০৫.৪১ টাকা, মুম্বইয়ে ১২০.৫১ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি হচ্ছে ৷ ডিলার্সদের মতে এখনও গ্লোবাল মার্কেটে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০৬ ডলারের আসপাশে রয়েছে ৷ অশোধিত তেলের দাম বাড়লেই দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
  • দিল্লি- পেট্রোল ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১২০.৫১ টাকা, ডিজেল ১০৪.৭৭ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১১০.৮৫ টাকা, ডিজেল ১০০.৯৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১১৫.১২ টাকা, ডিজেল ৯৯.৮৩ টাকা
  • advertisement
    অন্যান্য শহরে জ্বালানির দাম-
    • নয়ডা- পেট্রোল ১০৫.৪৭ টাকা, ডিজেল ৯৭.০৩ টাকা
    • লখনউ- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৬.৮৩ টাকা
    • পোর্টব্লেয়ার- পেট্রোল ৯১.৪৫ টাকা, ডিজেল ৮৫.৮৩ টাকা
    • পটনা- পেট্রোল ১১৬.২৩ টাকা, ডিজেল ১০১.০৬ টাকা
    • দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
      advertisement
      এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
      advertisement
      প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
      Click here to add News18 as your preferred news source on Google.
      ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
      view comments
      বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
      Petrol Diesel Prices : পেট্রোল ও ডিজেলের নতুন রেট জারি, দেখে নিন আপনার শহরে সোমবার কত হল
      Next Article
      advertisement
      TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
      মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
      • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

      • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

      • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

      VIEW MORE
      advertisement
      ফরচুন কুকি
      ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
      fortune cookie
      advertisement