advertisement

Gold Price Today : ৫২ হাজার টাকা পেরিয়ে গেল সোনার দাম, দেখে নিন ১০ গ্রামের লেটেস্ট রেট.....

Last Updated:

Gold Price Today : সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ এদিন সকালে এমসিএক্সে রুপোর দাম ৫৮ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৭,৮০০ টাকা হয়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: আমদানি শুল্ক বৃদ্ধির পর বিপুল দাম বেড়েছে সোনার দাম ৷ গত দু’দিনে সোনার দাম প্রায় ১৭০০ টাকা বেড়ে গিয়েছে ৷ এর জেরে সোনালি ধাতুর নাম ফের ৫২ হাজার টাকা পেরিয়ে গিয়েছে ৷ গত দু’মাসের তুলনায় এদিনের দাম সব থেকে বেশি ৷
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সকালে ২৪ ক্যারেট সোনার দাম ৩২৩ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫২২৪০ টাকা হয়েছে ৷ সকালে মার্কেট খোলার সময় সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫২,০৫০ টাকা ছিল ৷ আগের দিন মার্কেট বন্ধ হওয়ার সময় থেকে প্রায় ০.৬ শতাংশ বেড়ে এদিন সোনা ট্রেড করছিল ৷ গত শুক্রবার সোনার উপর আমদানি শুল্ক ৭.৫ শতাংশ বেড়ে ১২.৫ শতাংশ করা হয়েছে যার প্রভাব সোনা ও রুপোর দামে পড়তে দেখা গিয়েছে ৷
advertisement
advertisement
দাম বাড়ল রুপোরও -
সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ এদিন সকালে এমসিএক্সে রুপোর দাম ৫৮ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৭,৮০০ টাকা হয়ে গিয়েছে ৷ আগের দিন মার্কেট বন্ধ হওয়ার সময় থেকে এদিন রুপোর দাম ০.১০ শতাংশ বেড়ে গিয়েছে ৷
advertisement
গ্লোবাল মার্কেটে সোনা ও রুপোর দাম-
বিশ্ব বাজারে অবশ্য সোনার দাম এদিন প্রতি আউন্সে ১৮১২.৪০ ডলার যা আগের দিন মার্কেট বন্ধ হওয়ার সময় থেকে ০.০৩ শতাংশ নীচে রয়েছে ৷ একই ভাবে রুপোর দাম প্রতি আউন্সে ১৯.৮৬ ডলার হয়ে গিয়েছে যা আগের দাম থেকে ০.২৫ শতাংশ কম ৷ প্ল্যাটিনামের বর্তমান দাম ৮৮৬ ডলার যা আগের দিনের থেকে ০.৫৬ শতাংশ কম ৷ এছাড়া প্যালেডিয়ামের বর্তমান দাম আগের থেকে ১.১৭ শতাংশ কমে ১৮৬০ ডলার ৷
advertisement
আরও বাড়বে সোনার দাম-
সোনায় আমদানি শুল্ক বৃদ্ধির জেরে আগামী দিনে আরও বাড়তে পারে সোনার দাম ৷ বিশেষজ্ঞদের মতে এমসিএক্সে সোনার দাম ৫৩ হাজার টাকার উপর যেতে পারে ৷ প্রথমে ২০০০ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এখন মনে করা হচ্ছে ৩০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে ৷ ফিজিক্যাল সোনার দাম বৃদ্ধির জেরে গোল্ড ইটিএফে বিনিয়োগ কমছে ৷ শুক্রবার ০.৮ শতাংশ কমে ১০৪১.৯ টন হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today : ৫২ হাজার টাকা পেরিয়ে গেল সোনার দাম, দেখে নিন ১০ গ্রামের লেটেস্ট রেট.....
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement