advertisement

Petrol and Diesel Price: জুন মাসে বিপুল বেড়েছে পেট্রোল ও ডিজেলের চাহিদা, এর কী প্রভাব পড়তে চলেছে জ্বালানির দামে ?

Last Updated:

Petrol and Diesel : সূত্রের খবর, এপ্রিলে পেট্রোল ও ডিজেলের দাম ১০ টাকা প্রতি লিটারে বেড়ে যাওয়ায় পেট্রোল ও ডিজেলের চাহিদা অনেকটাই কমে গিয়েছিল ৷

#নয়াদিল্লি: জুন মাসে দেশের বাজারে বিপুল চাহিদা বেড়েছে পেট্রোল ও ডিজেলের ৷ পেট্রোলের তুলনায় অনেকটাই বেশি ছিল ডিজেলের চাহিদা ৷ ডিজেলের চাহিদা বছরে ৩৫.২ শতাংশ থেকে বেড়ে জুনে ৭৩.৮ লক্ষ টনে পৌঁছে গিয়েছে ৷ পেট্রোলের বিক্রি জুন ২০২২-এ বেড়ে ২৮ লক্ষ টন হয়েছে ৷ অর্থাৎ গত বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি ৷ জুন ২০২০-র তুলনায় পেট্রোলের খরচা ৩৬.৭ শতাংশ এবং জুন ২০১৯ এর তুলনায় ১৬.৫ শতাংশ বেশি হয়েছে ৷ অন্যদিকে, মাসের হিসেবে ব্কির ৩.১ শতাংশ বেড়েছে ৷
রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি-র বিক্রি জুনে ০.২৩ শতাংশ বেড়ে ২২.৬ লক্ষ টন হয়েছে ৷ জুন ২০২০-র তুলনায় ৯.৬ শতাংশ বেশি এবং জুন ২০১৯ এর তুলনায় ২৭.৯ শতাংশ বেশি ৷ জুন ২০২১ এর তুলনায় এলপিজি বিক্রি ৬ শতাংশের বেশি ৷ একই ভাবে জেট ফুয়েলের (ATF) চাহিদাও বছরে প্রায় দ্বিগুণ হয়ে জুন ২০২২ এ ৫,৩৫,৯০০ টন হয়েছে ৷ জুন ২০২১-এর তুলনায় ১৫০.১ শতাংশ বেড়েছে জুন ২০২২-এ ৷ তবে এখনও জেট ফুয়েলের বিক্রি প্রাক করোনা সময় যখন ৬,১৫,৪০০ টন কম রয়েছে ৷ সূত্রের খবর, এপ্রিলে পেট্রোল ও ডিজেলের দাম ১০ টাকা প্রতি লিটারে বেড়ে যাওয়ায় পেট্রোল ও ডিজেলের চাহিদা অনেকটাই কমে গিয়েছিল ৷
advertisement
advertisement
আর্থিক গতিবিধি বৃদ্ধি হওয়ায় এবং করোনার সময় জারি বিধিনিষেধ তুলে নেওয়ায় জ্বালানির চাহিদা বাড়তে শুরু করেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol and Diesel Price: জুন মাসে বিপুল বেড়েছে পেট্রোল ও ডিজেলের চাহিদা, এর কী প্রভাব পড়তে চলেছে জ্বালানির দামে ?
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement