advertisement

Gold Price Today: আরও ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, শীঘ্রই চেক করে নিন আজকে ১০ গ্রামের দাম

Last Updated:

মিসড কল দিয়ে জেনে নিন সোনার দাম (Gold Price Today) -

#নয়াদিল্লি: ফের ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এদিন ফেব্রুয়ারিতে ডেলিভারি সোনার দাম (Gold Price Today) ০.৪৯ শতাংশ বেড়েছে ৷ রুপোর দামও এদিন ০.১১ শতাংশ বেড়ে ট্রেড করছে ৷
দাম বৃদ্ধির পরও রেকর্ড হাই থেকে ৮৫৬৫ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে -
২০২০ অগাস্ট মাসে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকা হয়ে গিয়েছিল, যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ এদিন এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৪৭,৬৩৫ টাকা ৷ অর্থাৎ রেকর্ড দাম থেকে প্রায় ৮৫৬৫ টাকা সস্তা ৷
advertisement
advertisement
দেখে নিন রুপোর দাম (Gold Silver Price)
অক্টোবরে ডেলিভারি গোল্ডের দাম এদিন ১০ গ্রামের দাম ০.৪৯ শতাংশ বেড়ে ৪৭,৬৩৫ টাকা হয়েছে ৷ এদিন ১ কিলোগ্রাম রুপোর দাম ৬১১৯০ টাকা ৷
মিসড কল দিয়ে জেনে নিন সোনার দাম (Gold Price Today) -
সোনার দাম এখন সহজেই বাড়িতে বসে জেনে নিতে পারবেন ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল দিতেই আপনার ফোনে মেসেজে সোনার লেটেস্ট দাম চলে আসবে ৷
advertisement
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য ‘BIS Care app’ লঞ্চ করেছে কেন্দ্র সরকার ৷ এখানে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে সেটিও জানাতে পারবেন ৷ সোনার লাইসেন্স, রেজিস্ট্রেশন, হলমার্ক নম্বর ভুল থাকলে এই অ্যাপের মাধ্যমে সহজেই অভিযোগ জানানো যেতে পারে ৷
advertisement
বর্তমানে সোনা কেনার পরিকল্পনা থাকলে অবশ্যই কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে ৷ সোনার গয়না কেনার সময় সেদিনের দাম, মেকিং চার্জ এবং হলমার্ক অবশ্যই দেখে নেবেন ৷ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরও বাড়তে পারে সোনালি ধাতুর দাম ৷ তাই এখন সোনা কিনে রাখলে লাভবান হবেন আপনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: আরও ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, শীঘ্রই চেক করে নিন আজকে ১০ গ্রামের দাম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement