advertisement

PM Kisan: কৃষকদের অ্যাকাউন্টে ২১ হাজার কোটি টাকা ট্রান্সফার করল কেন্দ্র, লিস্টে আপনার নাম রয়েছে ?

Last Updated:

PM Kisan: দেখে নিন এই যোজনার সুবিধাভোগীদের লিস্টে আপনার নাম রয়েছে কী -

#নয়াদিল্লি: মঙ্গলবার প্রায় ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একাদশ কিস্তির টাকা ট্রান্সফার করলেন নরেন্দ্র মোদি ৷ এদিন সিমলাতে একটি অনুষ্ঠানে এই যোজনার জন্য প্রায় ২১০০০ কোটি টাকা জারি করলেন তিনি ৷
এদিন প্রধানমন্ত্রী মোদি ফান্ড জারি করার পাশাপাশি ১৬টি সরকারি যোজনার সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলবেন ৷ এখনও পর্যন্ত পিএম কিষানের দশম কিস্তির টাকা ১ জানুয়ারি পেয়ে গিয়েছেন কৃষকরা ৷ বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার ৷ হিসেব অনুযায়ী, বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয় কৃষকদের ৷
advertisement
advertisement
দেখে নিন এই যোজনার সুবিধাভোগীদের লিস্টে আপনার নাম রয়েছে কী -
  • প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে
  • এখানে farmer corner-এ ক্লিক করতে হবে
  • নতুন পেজ খুলে যাবে যেখানে beneficiary list সিলেক্ট করতে হবে
  • এবার একটি ফর্ম খুলে যাবে ৷ এখানে নিজের রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম সিলেক্ট করতে হবে
  • সমস্ত তথ্য পাওয়ার পর get report-এ ক্লিক করতে হবে
  • এটা করতেই আপনার গ্রামের পিএম কিষানের সুবিধাভোগীদের লিস্ট খুলে যাবে
  • এই লিস্ট দেখেই আপনি জানতে পারবেন আপনার নাম লিস্টে রয়েছে কিনা
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কৃষকদের অ্যাকাউন্টে ২১ হাজার কোটি টাকা ট্রান্সফার করল কেন্দ্র, লিস্টে আপনার নাম রয়েছে ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement