advertisement

ধনতেরসে এবার মাত্র ১ টাকা দিয়েও কিনতে পারবেন সোনা ! জেনে নিন কীভাবে

Last Updated:

দেখে নিন কীভাবে এবং কোন জায়গা থেকে কিনতে পারবেন সোনা ?

#কলকাতা: এই দীপাবলি ও ধনতেরসে সোনা কেনার জন্য হাজার হাজার টাকার আর দরকার পড়বে না ৷ এবার মাত্র ১ টাকা দিয়ে সোনা কিনতে পারবেন ৷ দীপাবলিতে আপনার বাজেট অনুযায়ী এবার সোনা কিনতে পারবেন ৷ সোনার দাম ৫০,০০০ টাকা হোক বা ৪৮,০০০ টাকা ৷ আপনি মাত্র ১ টাকা দিয়ে সোনা কেনা শুরু করতে পারবেন ৷ দেখে নিন কীভাবে আপনি সোনা কিনতে পারবেন ?
আসলে এখানে ডিজিটাল গোল্ডের বিষয়ে বলা হচ্ছে ৷ ডিজিটাল গোল্ড ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই কিনতে পারবেন ৷ সাধারণত ফিজিক্যাল গোল্ডে বিনিয়োগ করে থাকেন বেশির ভাগ মানুষ ৷ কিন্তু সোনা চুরি যাওয়ার ভয়ে এবার ডিজিটাল মাধ্যমে কেনাকাটা করছেন অনেকেই ৷
advertisement
advertisement
দেখে নিন কীভাবে এবং কোন জায়গা থেকে কিনতে পারবেন সোনা ?
আজকাল প্রায় সকলেই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে ৷ আপনিও পেটিএম, গুগল পে ও ফোন পে-র মতো মোবাইল ওয়ালেটের মাধ্যমে সোনা কিনতে পারবেন ৷ ১ টাকাতেও ৯৯৯.৯ শুদ্ধতার সার্টিফায়েড সোনা কিনতে পারবেন ৷
advertisement
ফোন থেকে কিনতে পারবেন সোনা-
গুগল পে প্ল্যাটফর্ম থেকে কেনার জন্য লগইনের পর স্ক্রোল করে নীচে গোল্ড আইকনে ক্লিক করতে হবে ৷ এরপর ম্যানেজ ইউর মানি-তে Buy Gold এর অপশন সিলেক্ট করতে হবে ৷ এখান থেকে ১ টাকায় ডিজিটাল গোল্ড কিনতে পারবেন ৷ এর উপর ৩ শাতংশ জিএসটি দিতে হবে ৷ এই প্ল্যাটফর্মে ৫ টাকার ডিজিটাল গোল্ড কিনলে ০.৯mg পাবেন ৷ সোনা কেনার পাশাপাশি বিক্রিও করতে পারবেন, ডেলিভারি ও গিফ্টেরও অপশন থাকবে ৷ সোনা বিক্রি করার হলে সেল বটনে ক্লিক করতে হবে ৷ গিফ্টের জন্য গিফ্ট অপশন সিলেক্ট করতে হবে ৷
advertisement
Paytm এ কিনতে পারবেন সোনা-
পেটিএম-এ গিয়ে PaytmGold অপশনে ক্লিক করতে হবে ৷ ফোনপে থেকে সোনা কিনে Mymoney-তে ক্লিক করতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ধনতেরসে এবার মাত্র ১ টাকা দিয়েও কিনতে পারবেন সোনা ! জেনে নিন কীভাবে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement