West Medinipur News: ঘরের সব কাজ সেরেই...! বাড়ির উঠোনে যা করেন এই মহিলা, দেখলে চোখ কপালে উঠবে
- Reported by:Ranjan Chanda
- Published by:Riya Das
Last Updated:
West Medinipur News: বাড়ির উঠোনে তৈরি করেছেন বিভিন্ন ফুল ও ফলের নার্সারি, নতুন রোজগারের ভিসা দেখাচ্ছেন গৃহবধূ।
পশ্চিম মেদিনীপুর: প্রত্যন্ত গ্রামীণ এলাকার এক সাধারণ গৃহবধূ। বাড়ির সামান্য কাজ সংসার সামলে চলে যায়। সারাদিন আটপৌরে শাড়ি পরে দিন চলে তার। তবে সংসার সামলেও সারাদিন তিনি যা করেন জানলে অবাক হবেন। বাড়ির সব কাজ সামলেও এই কাজ করে একদিকে যেমন নিজের স্বনির্ভর হয়েছেন তেমনি অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। প্রায় চল্লিশের বেশি বয়সি এই মহিলার প্রতিদিনের দিনযাপন এবং তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। সম্পূর্ণ শখকেই আজ ব্যবসায় রূপান্তরিত করেছেন তিনি। নিজের আয় উপার্জনের পাশাপাশি অন্যদের এই কাজে উদ্বুদ্ধ করছেন, গ্রামীণ মহিলাদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার দিশা।
নিজের বাড়ির উঠোনে বেশ কয়েক ডেসিমেল জায়গাতে তিনি তৈরি করেছেন এক ছোট্ট নার্সারি। যেখানে বিভিন্ন রং-বেরঙের একাধিক প্রজাতির ফুল, ফলের গাছ রয়েছে, তেমনি রয়েছে পাতাবাহার থেকে বিভিন্ন ইনডোর প্ল্যান্টও। গত কয়েক বছর ধরেই গাছের পরিচর্যা এবং বিক্রি করছেন প্রত্যন্ত গ্রামের এই গৃহবধূ। তার অধীনে বেশ কয়েকজন কাজও করেন। তবে সকলেই মহিলা। নিজে এই নার্সারি তৈরি করার পাশাপাশি গ্রামীণ এলাকার অন্যান্য মহিলা ও গৃহবধূদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার দিশা। বাড়িতে সাংসারিক নানা কাজের পর এই কাজ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন তিনি।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের পিংলার খিরিন্দা এলাকার বাসিন্দা শ্যামলী ভঞ্জ। ছোট থেকেই গাছ লাগানো শখ। সেই শখকেই ধীরে ধীরে ব্যবসায় পরিণত করেছেন তিনি। প্রতিদিন নতুন নতুন চারাগাছ তৈরি থেকে বিক্রি সবই করেন বাড়ি থেকে। তার কাছে রয়েছে গোলাপ, জবা-সহ বিভিন্ন ভ্যারাইটির ফুল, ফলের গাছ। রয়েছে মনসা প্রজাতির নানা ইনডোর প্ল্যান্ট-সহ একাধিক গাছের বাগান। প্রতিদিন তার বাড়ি থেকে গাছ কিনে নিয়ে যান গাছপ্রেমী মানুষেরা।
advertisement
নিজের পরিবার ঘর-সংসার সামলে তিনি বাড়িতে এই বাগান তৈরি করে স্বনির্ভর হচ্ছেন। প্রত্যন্ত গ্রামীন এলাকায় থেকে সাধারণ গৃহবধুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। তবে অন্যান্য মহিলাদের উদ্বুদ্ধ করা এবং তাদেরকে স্বাবলম্বী করা এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 12, 2025 11:42 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Medinipur News: ঘরের সব কাজ সেরেই...! বাড়ির উঠোনে যা করেন এই মহিলা, দেখলে চোখ কপালে উঠবে








