advertisement

Bank Holiday: চলতি সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, শীঘ্রই মিটিয়ে নিন গুরুত্বপূর্ণ কাজ

Last Updated:

Bank Holiday: দেখে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক-

#নয়াদিল্লি: ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে এবং সেটা ব্যাঙ্কের শাখায় গিয়ে করতে হলে শীঘ্রই মিটিয়ে রাখুন কাজটি ৷ কারণ চলতি সপ্তাহেই ব্যাঙ্ক চারদিনের জন্য বন্ধ থাকতে পারে ৷ এর জন্য অবশ্যই চেকে করে নিন ব্যাঙ্কের ছুটির লিস্ট ৷ না হলে সমস্যায় পড়তে পারে আপনাকে ৷
চলতি সপ্তাহে ব্যাঙ্ক সোমবার, মঙ্গলবার ও বুধবার অর্থাৎ তিনদিন খোলা থাকবে ৷ এরপর বৃহস্পতিবার থেকে লাগাতার চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এর মধ্যে একদিন রবিবার সাপ্তাহিক ছুটি এবং বাকি তিনদিন উৎসবের জন্য ছুটি রয়েছে ব্যাঙ্ক ৷ তবে রাজ্য অনুযায়ী, ব্যাঙ্কের আলাদা আলাদা ছুটি হয় ৷
advertisement
advertisement
দেখে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক-
১৪ এপ্রিল: বৃহস্পতিবার ডাঃ অম্বেদকর জয়ন্তী ৷ এছাড়া মহাবীর জয়ন্তী, পয়লা বৈশাখ, তামিল নিউ ইয়ার, বিজু ফেস্টিবল, বিহু ইত্যাদি রয়েছে ৷ এই দিন শিলং ও সিমলা ছাড়া দেশের অন্যান্য রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
১৫ এপ্রিল: শুক্রবার গুড ফ্রাইডে ৷ বাংলা নববর্ষ, হিমাচল ডে-এর মতো উৎসব ছিল ৷ এই দিন জয়পুর, জম্মু ও শ্রীনগর ছাড়া অন্যান্য জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
১৬ এপ্রিল: শনিবার বোহাগ বিহু ৷ এদিন গুয়াহাটিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
১৭ এপ্রিল: রবিবার সমস্ত ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি ৷
এই চারদিন ছাড়াও এপ্রিলে আরও বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ২১ এপ্রিল গরিয়া পুজোর জেরে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ২৩ এপ্রিল মাসের চতুর্থ শনিবার এবং ২৪ এপ্রিল রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ২৯ এপ্রিল জম্মু-কাশ্মীরে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কের ছুটির লিস্ট জারি করা হয়ে থাকে ৷ বছরের শুরুতেই ব্যাঙ্কের জন্য ছুটির লিস্ট জারি করে থাকে আরবিআই ৷ এতে ব্যাঙ্ক কর্মী ও গ্রাহক দুই তরফের সুবিধা হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holiday: চলতি সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, শীঘ্রই মিটিয়ে নিন গুরুত্বপূর্ণ কাজ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement