advertisement

PM Kisan: এই দিন অ্যাকাউন্টে আসতে পারে পিএম কিষান যোজনার টাকা...

Last Updated:

PM Kisan: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিন আগেই রবিবার কিষান সম্মান নিধি যোজনাকে নিয়ে একটি বড় আপডেট দিয়েছেন ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির জন্য অপেক্ষারত কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর ৷ সরকারের তরফে প্রায় সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে এবং এই সপ্তাহেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
যোজনার সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে কৃষকদের ভেরিফিকেশন চলছে এবং একাধিক জেলায় কৃষি বিভাগ ১৪ এপ্রিল পর্যন্ত ডেটা লক করে দেবে ৷ যে কৃষকেদর সমস্ত ডকুমেন্ট ও ই-কেওয়াইসি-র প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে তাঁদের অ্যাকাউন্টে ১৫ এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে ৷ আধিকারিক আরও জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ হওয়া পর্যন্ত একাধিক কৃষকদের অ্যাকাউন্টে যোজনার ১১তম কিস্তির টাকা ক্রেডিট হয়ে যাবে ৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী জানালেন এই তথ্য -
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিন আগেই রবিবার কিষান সম্মান নিধি যোজনাকে নিয়ে একটি বড় আপডেট দিয়েছেন ৷ ট্যুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই যোজনায় দেশের প্রায় ১২.৫৩ কোটি কৃষকের নাম নথিভুক্ত রয়েছে ৷ এখনও পর্যন্ত ১১.৩০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ১.৮২ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে ৷ ২০১৮ সালে শুরু হওয়া এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার ৷
advertisement
জানা গিয়েছে, ১১ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফারের কাজ শেষ পর্যায়ে চলছে ৷ কৃষকদের তরফে জমা ডকুমেন্টের ভেরিফিকেশন চলছে ৷
advertisement
কৃষকদের স্টেটাসে এখনও দেখায় যাচ্ছে ওয়েটিং
যোজনার পোর্টালে কৃষকরা তাদের স্টেটাস চেক করা শুরু করে দিয়েছে ৷ আপনিও স্টেটাস চেক করতে গিয়ে Waiting for approval by state লেখা থাকলে বুঝতে হবে রাজ্য সরকার এখনও অনুমতি দেয়নি ৷ রাজ্য সরকারের তরফে ভেরিফিকেশন প্রসেস পুরো হতেই কেন্দ্রের তরফে অনুমতি দেওয়া হবে এবং টাকা ট্রান্সফার শুরু হয়ে যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এই দিন অ্যাকাউন্টে আসতে পারে পিএম কিষান যোজনার টাকা...
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement